রাশেদার শাশুড়ির উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: রাশেদার শাশুড়ি তার শারীরিক অবস্থাকে গর্ভকালীন জটিলতা বলে উল্লেখ করেন এবং বলেন, “এসব জটিলতা এড়াতে পারলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যায় । গর্ভকালীন সময় নানাদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ সাবধানতা অবলম্বন করা না হলে রোগ সংক্রমণ, অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি মা ও শিশু উভয়েরই জীবনের ঝুঁকি বাড়িয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। প্রসবকালীন সময়ে জটিলতা সম্পর্কে জানা প্রয়োজন, যা নিরাপদ মাতৃত্বকে প্রভাবিত করে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে প্রসব বেদনা ও প্রসবকাল স্থায়ী হলে মা এবং শিশু উভয়েই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। তাই প্রসবের বিভিন্ন ধাপে সতর্ক থাকা প্রয়োজন। প্রসবকালে তাপমাত্রা বাড়লে, রক্ত ও পানির ক্ষরণ অব্যাহত থাকলে, রক্তচাপ কমে বা বেড়ে গেলে, নাড়ির গতি বেড়ে গেলে, মায়ের খিঁচুনি হলে, অজ্ঞান হয়ে পড়লে তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। প্রসবকালে শিশুর অবস্থান ও হৃৎপিণ্ডের গতির প্রতি খেয়াল রাখা উচিত। ডাক্তার, নার্স, ধাত্রী, যিনিই প্রসবকালীন সময়ে মাকে পরিচর্যা করেন, তাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করতে হবে। প্রসব নিরাপদ ও জটিলতামুক্ত করতে হলে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে— ১. Support, 2. Guide ও ৩. Guard, প্রসূতি মাকে ভরসা ও সাহস দিতে হবে । উপরিউক্ত বিষয়গুলো জানা থাকলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যায়। অতএব, রাশেদার শাশুড়ির উক্তিটি যথার্থ।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
রাশেদার শাশুড়ির উক্তিটি মূল্যায়ন করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর