শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন বিশেষ প্রক্রিয়ার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে নিষেক প্রক্রিয়ার কথা বলা হয়েছে যা নারী দেহে সংঘটিত হয়।নিষেক একটি জৈবিক প্রক্রিয়া। যৌন প্রজননের জন্য নিষেক প্রয়োজন। পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসে একীভবনের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়াই নিষেক।ডিম্বাণু হচ্ছে হেপ্লয়েড (n), এতে ২৩টি ক্রোমোজোম থাকে। শুক্রাণুও হেপ্লয়েড (n), এতেও ২৩টি ক্রোমোজোম থাকে। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড (2n) অর্থাৎ এতে ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া। নারীদেহে ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণু ফেলোপিয়ান নালিতে প্রবেশ করে। ফেলোপিয়ান নালির ঊর্ধ্ব প্রান্তে ডিম্বাণু ৬-৭ ঘণ্টা অবস্থান করে এবং সেখানেই শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে জাইগোট গঠন করে। শুক্রাণুর নিষেক ক্ষমতা থাকে ৪৯ ঘণ্টা। কয়েক মিলিয়ন শুক্রাণু জরায়ুতে প্রবেশের পর লেজের সাহায্যে সাঁতরে ফেলোপিয়ান নালির শেষ প্রান্তে পৌছে যায়। একটি শুক্রাণু দ্বারা একটি মাত্র ডিম্বাণু নিষিক্ত হয়। এভাবে মানবদেহের ভেতরে অন্তঃনিষেক ঘটে। নিষেক প্রক্রিয়া বিশেষভাবে নির্দিষ্ট। কেবল একই প্রজাতির পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে এটি হয়।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন বিশেষ প্রক্রিয়ার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মানব শিশুর জন্মগ্রহণ একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এ প্রক্রিয়াটি নারী দেহে সংঘটিত হয়। এ প্রক্রিয়ায় ডিম্বাণুকে নিষিক্তকরণের জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023

উত্তর

পূর্ণ গঠিত প্লাসেন্টার ওজন সাধারণত ৬০০ গ্রাম হয়।

উত্তর

বায়ু দূষণ গর্ভবতী মায়ের মাধ্যমে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে। কীটনাশক ব্যবহার, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া বায়ুকে দূষিত করে। এর ফলে বায়ুতে ক্ষতিকর উপাদান সালফার, সিসা ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়, যা গর্ভবতী মাকে আক্রান্ত করে। ফলে মৃত সন্তান বা বিকলাঙ্গ সন্তান জন্ম হওয়ার আশঙ্কা থাকে।

উত্তর

উদ্দীপকে নিষেক প্রক্রিয়ার কথা বলা হয়েছে যা নারী দেহে সংঘটিত হয়।নিষেক একটি জৈবিক প্রক্রিয়া। যৌন প্রজননের জন্য নিষেক প্রয়োজন। পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসে একীভবনের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়াই নিষেক।ডিম্বাণু হচ্ছে হেপ্লয়েড (n), এতে ২৩টি ক্রোমোজোম থাকে। শুক্রাণুও হেপ্লয়েড (n), এতেও ২৩টি ক্রোমোজোম থাকে। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড (2n) অর্থাৎ এতে ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া। নারীদেহে ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণু ফেলোপিয়ান নালিতে প্রবেশ করে। ফেলোপিয়ান নালির ঊর্ধ্ব প্রান্তে ডিম্বাণু ৬-৭ ঘণ্টা অবস্থান করে এবং সেখানেই শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে জাইগোট গঠন করে। শুক্রাণুর নিষেক ক্ষমতা থাকে ৪৯ ঘণ্টা। কয়েক মিলিয়ন শুক্রাণু জরায়ুতে প্রবেশের পর লেজের সাহায্যে সাঁতরে ফেলোপিয়ান নালির শেষ প্রান্তে পৌছে যায়। একটি শুক্রাণু দ্বারা একটি মাত্র ডিম্বাণু নিষিক্ত হয়। এভাবে মানবদেহের ভেতরে অন্তঃনিষেক ঘটে। নিষেক প্রক্রিয়া বিশেষভাবে নির্দিষ্ট। কেবল একই প্রজাতির পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে এটি হয়।

উত্তর

উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি হলো নিষেক প্রক্রিয়া। এটি সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়।নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণুকে নিষিক্তকরণের ধাপসমূহ নিচে বিশ্লেষণ করা হলো-১. শুক্রাণুগুলো অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ নামক এনজাইম ডিম্বাণুর চারপাশে ক্ষরণ করে। ফলে ডিম্বাণুর চারপাশে করোনা রেডিয়েটা এনজাইম বিচ্ছিন্ন হয় এবং শুক্রাণুগুলোর গমন পথ সৃষ্টি হয়। শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর জোনাপেলুসিডায় যায় এবং শুক্রাণুর মস্তকঝিল্লিতে বন্ধনের সৃষ্টি হয়।২. বন্ধনের ফলে উদ্দীপিত হয়ে শুক্রাণু মস্তক থেকে এনজাইম ক্ষরণ করে। এই এনজাইম জোনাপেলুসিডার অংশকে বিচ্ছিন্ন করে একটি পথ সৃষ্টি করে। এই পথ দিয়ে একটি শুক্রাণু ডিম্বাণুর ঝিল্লির কাছে আসে। শুক্রাণুটির মস্তক ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের সাথে একীভূত হয় এবং ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে।৩. শুক্রাণুর মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে এনজাইমের প্রভাবে জোনাপেলুসিডা পুরু ও শক্ত হয়ে যায়। ফলে আর কোনো শুক্রাণু নিষেকে অংশ নিতে পারে না।৪. শুক্রাণুর নিউক্লিয়াসটি স্ফীত হয়। এই পর্যায়ে শুক্রাণুর নিউক্লিয়াসকে পুরুষ প্রোনিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াসকে স্ত্রী প্রোনিউক্লিয়াস বলে।৫. পুরুষ প্রোনিউক্লিয়াস ডিম্বাণুর কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী প্রোনিউক্লিয়াসে একীভূত হয় এবং ডিম্বাণুটি ডিপ্লয়েড জাইগোট বা ভূণাণুতে পরিণত হয়।এভাবেই মানবদেহে নিষেক ঘটে। এই প্রক্রিয়াটি সাধারণত অপরিবর্তনশীল। একবার নিষিক্ত হলে ঐ ডিমটিকে পুনরায় নিষিক্ত করা যায় না।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।