উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি সম্পন্ন করার ধাপগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি হলো নিষেক প্রক্রিয়া। এটি সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়।নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণুকে নিষিক্তকরণের ধাপসমূহ নিচে বিশ্লেষণ করা হলো-১. শুক্রাণুগুলো অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ নামক এনজাইম ডিম্বাণুর চারপাশে ক্ষরণ করে। ফলে ডিম্বাণুর চারপাশে করোনা রেডিয়েটা এনজাইম বিচ্ছিন্ন হয় এবং শুক্রাণুগুলোর গমন পথ সৃষ্টি হয়। শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর জোনাপেলুসিডায় যায় এবং শুক্রাণুর মস্তকঝিল্লিতে বন্ধনের সৃষ্টি হয়।২. বন্ধনের ফলে উদ্দীপিত হয়ে শুক্রাণু মস্তক থেকে এনজাইম ক্ষরণ করে। এই এনজাইম জোনাপেলুসিডার অংশকে বিচ্ছিন্ন করে একটি পথ সৃষ্টি করে। এই পথ দিয়ে একটি শুক্রাণু ডিম্বাণুর ঝিল্লির কাছে আসে। শুক্রাণুটির মস্তক ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের সাথে একীভূত হয় এবং ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে।৩. শুক্রাণুর মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে এনজাইমের প্রভাবে জোনাপেলুসিডা পুরু ও শক্ত হয়ে যায়। ফলে আর কোনো শুক্রাণু নিষেকে অংশ নিতে পারে না।৪. শুক্রাণুর নিউক্লিয়াসটি স্ফীত হয়। এই পর্যায়ে শুক্রাণুর নিউক্লিয়াসকে পুরুষ প্রোনিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াসকে স্ত্রী প্রোনিউক্লিয়াস বলে।৫. পুরুষ প্রোনিউক্লিয়াস ডিম্বাণুর কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী প্রোনিউক্লিয়াসে একীভূত হয় এবং ডিম্বাণুটি ডিপ্লয়েড জাইগোট বা ভূণাণুতে পরিণত হয়।এভাবেই মানবদেহে নিষেক ঘটে। এই প্রক্রিয়াটি সাধারণত অপরিবর্তনশীল। একবার নিষিক্ত হলে ঐ ডিমটিকে পুনরায় নিষিক্ত করা যায় না।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি সম্পন্ন করার ধাপগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর