শেয়ারFacebookWhatsApp

শিশুর প্রাথমিক পাঠাগার কোনটি?

উত্তর: শিশুর প্রাথমিক পাঠাগার হলো পরিবার।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

শিশুর প্রাথমিক পাঠাগার কোনটি?

উদ্দীপক

মাহাদি চাকরির সুবিধার্থে স্ত্রীকে নিয়ে ঢাকায় এসে একক পরিবার গঠন করেছে। তার ছোট ভাই মনির নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। মনিরের স্ত্রী একটি স্কুলে চাকরি করে। প্রায়ই স্ত্রীর সাথে মনিরের বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দেয়।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

শিশুর প্রাথমিক পাঠাগার হলো পরিবার।

উত্তর

বিয়ের মাধ্যমে পরিবার গঠন ও সন্তান লালন-পালনের কাজটি হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ। স্বামী-স্ত্রীর একত্রে বসবাস, শিশুর প্রতি পিতা-মাতা ও পরিবারের অন্য সদস্যদের স্নেহ, ভালোবাসা, মায়া-মমতা, আদর-যত্ন ইত্যাদি সবই মনস্তাত্ত্বিক বিষয়। পরিবারের সদস্যদের মধ্যে গভীর মমত্ববোধের কারণেই মানুষ একে অপরের সুখ-দুঃখের অনুভূতিগুলো অনুভব করতে পারে।

উত্তর

জাউদ্দীপকে পরিবারের ওপর সমাজ পরিবর্তনের প্রভাব প্রতিফলিত হয়েছে।পরিবার হলো সমাজের প্রাচীনতম ও মৌলিক প্রতিষ্ঠান। এটি থেকেই সমাজের উৎপত্তি। সমাজ তার আচার-আচরণ, ব্যবহার, রীতিনীতি দ্বারা পরিবারকে নিয়ন্ত্রণ করে। সমাজের পরিবর্তনের সাথে সাথে এর কাঠামো পরিবর্তিত হচ্ছে।মাহাদি চাকরির সুবিধার জন্য তার স্ত্রীকে নিয়ে ঢাকায় একক পরিবার গঠন করেছে। তার ছোট ভাই মনির নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। শিল্পায়ন, নগরায়ণ ও যান্ত্রিক সভ্যতার অগ্রগতির কারণে বর্তমানে সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। যার ফলে মাহাদি ও মনির একক পরিবার গঠন করেছে। আধুনিক যুগে বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর নিজস্ব পছন্দের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শিক্ষা ও শিল্পের প্রসারে মেয়েরাও কর্মসংস্থানের সাথে যুক্ত হচ্ছে। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধের পরিমাণ বাড়ছে। যার প্রতিফলন আমরা দেখতে পাই মনির ও তার স্ত্রীর মধ্যে।

উত্তর

আমাদের দেশের পরিবার ব্যবস্থার ওপর সমাজ পরিবর্তনের প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয়।বর্তমানে শিল্পায়ন ও নগরায়ণের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসছে চাকরির জন্য এবং সেখানে পরিবার গঠন করছে। এর ফলে শহরে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হচ্ছে।শহরে মানুষের জীবন খুবই কর্মব্যস্ত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নারী শিক্ষার হার বৃদ্ধি, সচেতনতা ইত্যাদি কারণে পরিবারগুলো অধিক সংখ্যক সন্তান জন্ম দিতে উৎসাহবোধ করছে না। ফলে পরিবারগুলো পরিবার পরিকল্পনা গ্রহণ করছে। তাই, সন্তান সংখ্যা কমে গিয়ে পরিবারের আকার ছোট হচ্ছে। শিক্ষার প্রসার ও সামাজিক পরিবর্তনের ফলে মানুষের মূল্যবোধে পরিবর্তন এসেছে। বর্তমানে আমাদের দেশের মহিলারা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। শিশুদের দেখাশোনা করার জন্য শহরে ইদানিং দিবাযত্ন কেন্দ্র স্থাপিত হয়েছে। অতীতে বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের মতামত ছিল মুখ্য। বর্তমানে এক্ষেত্রে পাত্র-পাত্রীর মতামতকে অধিক প্রাধান্য দেওয়া হয়। এছাড়া অনেক ক্ষেত্রেই পাত্র-পাত্রী নিজেদের পছন্দমতো বিয়ে করছে। বর্তমানে একক পরিবারে সমস্যা সমাধানের উপায় কম। যেমন- শিশু ও বয়স্কদের দেখাশোনা, দৈহিক ও সামাজিকভাবে অক্ষম ব্যক্তিদের পরিচালনা ইত্যাদি। বলা যায়, যুগের পরিবর্তনে মানুষের চাহিদার সাথে সমাজ পরিবর্তিত হচ্ছে। তাই আমাদের দেশেও সমাজের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটছে পরিবারের গঠন কাঠামো ও কার্যাবলিতে।
HSCHome Science 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।