শেয়ারFacebookWhatsApp

পারিবারিক সংকট কী?

উত্তর: বিবাহ বা একত্রে বসবাসের মত পারিবারিক পরিবেশে সংঘটিত সহিংসতা বা অন্যান্য নির্যাতনকে পারিবারিক সংকট বলে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

পারিবারিক সংকট কী?

উদ্দীপক

রিপন ও তার স্ত্রী → A কামাল, তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ে →B নোমা, তার স্ত্রী, ছেলে রাকিব, রাকিবের স্ত্রী ও ছেলে পার্থ → C

Dhaka · 2023

উত্তর

বিবাহ বা একত্রে বসবাসের মত পারিবারিক পরিবেশে সংঘটিত সহিংসতা বা অন্যান্য নির্যাতনকে পারিবারিক সংকট বলে।

উত্তর

অপরিকল্পিত পরিবারে সন্তানের সংখ্যা বেশি থাকে। এর ফলে প্রত্যেকের জন্য চাহিদামতো পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হয় না। ফলে শিশুর শারীরিক বিকাশ যথাযথ হয় না। সন্তান সংখ্যা বেশি হওয়ায় অপরিকল্পিত পরিবারের সন্তানেরা বাবা-মায়ের প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যা পায় না। ফলে শিশুর সুস্থ জীবনযাপন ব্যাহত হয়। তাই বলা যায়, অপরিকল্পিত পরিবার শিশুর বিকাশের ক্ষেত্রে বড় অন্তরায়।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} দ্বারা একপতি পত্নিক পরিবারকে নির্দেশ করছে। একজন পুরুষ ও একজন স্ত্রীলোক নিয়ে একপতি পত্নিক পরিবার গঠিত হয়। উদ্দীপকে 'AA^{\prime} ছকে রিপন ও তার স্ত্রীর কথা উল্লেখ রয়েছে। যা একপতি পত্নিক পরিবারকে নির্দেশ করছে। একপতি পত্নিক পরিবারের প্রধান কার্যাবলি হচ্ছে জৈবিক কার্যাবলি স্বামী-স্ত্রীর জৈবিক সম্পর্ক বজায় রাখা ও সন্তান জন্মদান করা জৈবিক কাজের মধ্যে পড়ে। সন্তান জন্মদান পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। সন্তান স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মা-বাবা সন্তানের সবরকম দায়িত্ব পালন করে। বর্তমান উন্নয়নশীল সমাজে নিয়মতান্ত্রিক উপায়ে বৈধভাবে বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার এক বিশেষ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে 'BB^{\prime} দ্বারা একক পরিবার এবং 'CC^{\prime} দ্বারা বর্ধিত পরিবারকে বোঝানো হয়েছে। 'BB^{\prime} ছকে কামাল, তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ের উল্লেখ রয়েছে। যা একক পরিবারকে নির্দেশ করে। কারণ একক পরিবারে স্বামী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পৃথকভাবে বাস করে। ছক 'C.C^{\prime}. এ নোমান, তার স্ত্রী, ছেলে রাকিব, রাকিবের স্ত্রী ও তাদের ছেলে, পার্থের উল্লেখ রয়েছে। যা বর্ধিত পরিবারকে নির্দেশ করছে। বর্ধিত পরিবারের সদস্যরা হলেন স্বামী- স্ত্রী, তাদের বিবাহিত সন্তান ও নাতি-নাতনি, অবিবাহিত সন্তান ইত্যাদি। নিচে একক ও বর্ধিত পরিবারের সুবিধা-অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করা হলো- i. একক পরিবারে ছেলেমেয়েরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যা তাদের প্রতিভা বিকাশে সহায়ক। কিন্তু বর্ধিত পরিবারে সদস্যসংখ্যা বেশি থাকায় পরস্পর দ্বন্দ্ব ও অসন্তোষের কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। ii. একক পরিবারে উপার্জনকারীর অর্থ কম হলেও নিজের পছন্দমতো খরচ করে সন্তানের চাহিদা পূরণের চেষ্টা করতে পারে। অন্যদিকে বর্ধিত পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা থাকে বলে শিশু লালন পালনে কোনো অসুবিধা হয় না। iii. একক পরিবারের সন্তানেরা নিঃসঙ্গতায় ভোগে, যা তাদের বিকাশের অন্তরায়। অপরদিকে, বর্ধিত পরিবারে শিশুরা একাকীত্বে ভোগে না। ফলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। iv. বর্ধিত পরিবারে সন্তানেরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। এতে সকলে মিলেমিশে থাকা ও কাজ ভাগ করে নেয়ার মানসিকতা তৈরি হয়। অপরদিকে, একক পরিবারের সদস্য সংখ্যা কম থাকে বলে শিশুরা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়। v. একক পরিবারে শিশু ও বৃদ্ধরা একাকিত্ব ও নিরাপত্তাহীনতায় ভোগে। অপরদিকে, বর্ধিত পরিবারের সদস্যদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, একক ও বর্ধিত পরিবার উভয়ক্ষেত্রেই সুবিধা ও অসুবিধা আছে।
HSCHome Science 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।