ছক-১ এ পরিবারের জৈবিক কাজ দেখানো হয়েছে।
সমাজ ও ধর্মস্বীকৃত পন্থায় জৈবিক চাহিদা পূরণের জন্য মানুষ একটি চুক্তির মাধ্যমে স্বামী-স্ত্রী হিসেবে পরিবার গঠন করে। ফলে সমাজে শৃঙ্খলা বজায় থাকে।
বৈধভাবে বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার বিশেষ ভূমিকা পালন করে। স্বামী-স্ত্রীর সম্পর্ক বজায় রাখা, সন্তান জন্ম দেয়া ও সন্তানের নাম রাখা জৈবিক কাজের মধ্যে পড়ে। স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মা-বাবা সন্তানের সবরকম দায়িত্ব পালন করেন। মানবসভ্যতা তথা সৃষ্টির ধারা বজায় রাখতে বংশ রক্ষা, ভবিষ্যৎ নিরাপত্তা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সন্তান জন্মদান পরিবারের গুরুত্বপূর্ণ কাজ। সন্তান ভাই- জন্মগ্রহণের পর তার নাম রাখা পরিবারের দায়িত্ব। মা-বাবা, বোনের নামের সাথে মিল রেখে অনেকে নাম রাখে। নামের সুন্দর অর্থ দেখে নাম রাখা আবশ্যক। সন্তান যত দিন স্বাবলম্বী না হয়, তত দিন পরিবার তথা মা-বাবা সন্তানের সব রকম দায়িত্ব পালন করেন আধুনিককালে জন্মনিয়ন্ত্রণের ফলে সন্তান জন্মদান পরিবারের ইচ্ছার উপর নির্ভর করে।
সুতরাং, বলা যায়, ছক-১ এ পরিবারের জৈবিক কাজ ফুটিয়ে তোলা হয়েছে।