উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] পরিবারের সুবিধা অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] দ্বারা একক পরিবার এবং 'C [গণিত] দ্বারা বর্ধিত পরিবারকে বোঝানো হয়েছে। 'B [গণিত] ছকে কামাল, তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ের উল্লেখ রয়েছে। যা একক পরিবারকে নির্দেশ করে। কারণ একক পরিবারে স্বামী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পৃথকভাবে বাস করে। ছক 'C [গণিত] . এ নোমান, তার স্ত্রী, ছেলে রাকিব, রাকিবের স্ত্রী ও তাদের ছেলে, পার্থের উল্লেখ রয়েছে। যা বর্ধিত পরিবারকে নির্দেশ করছে। বর্ধিত পরিবারের সদস্যরা হলেন স্বামী- স্ত্রী, তাদের বিবাহিত সন্তান ও নাতি-নাতনি, অবিবাহিত সন্তান ইত্যাদি। নিচে একক ও বর্ধিত পরিবারের সুবিধা-অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করা হলো- i. একক পরিবারে ছেলেমেয়েরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যা তাদের প্রতিভা বিকাশে সহায়ক। কিন্তু বর্ধিত পরিবারে সদস্যসংখ্যা বেশি থাকায় পরস্পর দ্বন্দ্ব ও অসন্তোষের কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। ii. একক পরিবারে উপার্জনকারীর অর্থ কম হলেও নিজের পছন্দমতো খরচ করে সন্তানের চাহিদা পূরণের চেষ্টা করতে পারে। অন্যদিকে বর্ধিত পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা থাকে বলে শিশু লালন পালনে কোনো অসুবিধা হয় না। iii. একক পরিবারের সন্তানেরা নিঃসঙ্গতায় ভোগে, যা তাদের বিকাশের অন্তরায়। অপরদিকে, বর্ধিত পরিবারে শিশুরা একাকীত্বে ভোগে না। ফলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। iv. বর্ধিত পরিবারে সন্তানেরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। এতে সকলে মিলেমিশে থাকা ও কাজ ভাগ করে নেয়ার মানসিকতা তৈরি হয়। অপরদিকে, একক পরিবারের সদস্য সংখ্যা কম থাকে বলে শিশুরা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়। v. একক পরিবারে শিশু ও বৃদ্ধরা একাকিত্ব ও নিরাপত্তাহীনতায় ভোগে। অপরদিকে, বর্ধিত পরিবারের সদস্যদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, একক ও বর্ধিত পরিবার উভয়ক্ষেত্রেই সুবিধা ও অসুবিধা আছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B ও 'C পরিবারের সুবিধা অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর