উদ্দীপকে একটি আদর্শ পরিবারের সব ধরনের কার্যাবলি দেখানো হয়নি।
প্রতিটি পরিবার কতকগুলো কাজ সম্পাদন করে থাকে। আধুনিককালের যান্ত্রিক সভ্যতা এবং শ্রমবিভাগ পরিবারের কার্যাবলিতে ব্যাপক পরিবর্তন এনেছে।
সুমি তার দুই সন্তানকে স্কুলে পড়ানোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দিচ্ছেন। অর্থাৎ এখানে সুমি তার সন্তানদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাদান কাজটিও করে থাকেন। এছাড়া তারা অবসরে প্রায়ই একসাথে বেড়াতে যায় যা বিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত। সুমির স্বামী সমাজ সেবার সাথে সম্পৃক্ত, এটি সামাজিক কাজের মধ্যে পড়ে। এছাড়া সুমি তার সন্তানদের সাথে অনেকটা সময় কাটান যা পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। উল্লিখিত কার্যাবলি ছাড়াও পরিবারে আরও কার্যাবলি রয়েছে, যা উদ্দীপকে উল্লেখ করা হয়নি। এগুলো হলো জৈবিক, রক্ষণাবেক্ষণ, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, স্বাস্থ্য পরিচর্যা ইত্যাদি কার্যাবলি তাই বলা যায়, পরিবারের সকল কার্যাবলি উদ্দীপকে তুলে ধরা হয়নি।