আনিস সাহেবের ও দিনার পরিবারের সুবিধা-অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করা হলোঃ
একক ও যৌথ পরিবারের সুবিধা-অসুবিধার তুলনামূলক আলোচনা করা হলো—
i. একক পরিবারে ছেলেমেয়েরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যা তাদের প্রতিভা বিকাশে সহায়ক। কিন্তু যৌথ পরিবারে সদস্যসংখ্যা বেশি থাকায় পরস্পর দ্বন্দ্ব ও অসন্তোষের কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়।
ii. একক পরিবারে উপার্জনকারীর অর্থ কম হলেও নিজের পছন্দমতো খরচ করে সন্তানের চাহিদা পূরণের চেষ্টা করতে পারে। অন্যদিকে যৌথ পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা থাকে বলে শিশু লালন পালনে কোনো অসুবিধা হয় না।
iii. একক পরিবারের সন্তানেরা নিঃসঙ্গতায় ভোগে, যা তাদের বিকাশের অন্তরায়। অপরদিকে, যৌথ পরিবারে শিশুরা একাকীত্বে ভোগে না। ফলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।
iv. যৌথ পরিবারে সন্তানেরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। এতে সকলে মিলেমিশে থাকা ও কাজ ভাগ করে নেয়ার মানসিকতা তৈরি হয়। অপরদিকে, একক পরিবারের সদস্য সংখ্যা কম থাকে বলে শিশুরা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়।
v. একক পরিবারে শিশু ও বৃদ্ধরা একাকিত্ব ও নিরাপত্তাহীনতায় ভোগে। অপরদিকে, যৌথ পরিবারের সদস্যদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, একক ও যৌথ পরিবার উভয়ক্ষেত্রেই সুবিধা ও অসুবিধা আছে।