শেয়ারFacebookWhatsApp

পরিবারের সংজ্ঞা দাও।

উত্তর: একটি সর্বজনীন, স্থায়ী এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

পরিবারের সংজ্ঞা দাও।

উদ্দীপক

মুরাদ সাহেব তার চাকুরীজীবি স্ত্রী কনা ও দুই শিশু সন্তান নিয়ে বাস করেন। কনা সংসারের সব কাজ করে যা সে শিখেছে দাদা-দাদি, চাচা ও ফুফুর কাছে। শিশু সন্তানদের গৃহপরিচালিকার কাছে রেখে কর্মস্থলে গিয়ে তিনি কাজে মন দিতে পারেন না।

Rajshahi · 2019

উত্তর

একটি সর্বজনীন, স্থায়ী এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার।

উত্তর

পরিবার হচ্ছে সমাজের মৌলিক ও ক্ষুদ্রতম সংগঠন। পরিবার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। দাম্পত্য জীবনের আকর্ষণ, সন্তান জন্মদান ও প্রতিপালন, নিরাপত্তা, সমাজবদ্ধ জীবনের সহজাত প্রবৃত্তি মানুষকে পরিবার গঠনে অনুপ্রাণিত করে। সমাজ গঠিত হয় অনেকগুলো পরিবারের সমন্বয়ে। মানুষের পারস্পরিক সম্পর্কের সমষ্টিই হলো সমাজ। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বসবাস করে মানুষ যখন কোনো সংগঠন গড়ে তোলে এবং তার আচরণবিধি মেনে চলে তখনই সমাজের সৃষ্টি হয়। তাই বলা যায়, পরিবার সমাজেরই একটি অংশ।

উত্তর

মুরাদ সাহেবের পরিবারটি একক পরিবার। যে পরিবারে স্বামী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পৃথকভাবে বাস করে তাকে একক পরিবার বলে। বাংলাদেশে শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি দেখা যায়। সামাজিক পরিবর্তনের কারণে এই ধরনের পরিবার গড়ে ওঠে বর্তমানে সমাজের বেশিরভাগ মানুষ স্বাধীনভাবে থাকতে পছন্দ করে এবং মনোমালিন্য ও ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে চায়। এ কারণেই শহরাঞ্চলে একক পরিবার বেশি দেখা যায়। শহরাঞ্চলে বসবাসের জায়গাও বেশি সীমিত থাকে। ফলে যৌথ পরিবার নিয়ে বসবাস সম্ভব নয়। আবার একক পরিবারে বাবা-মা তাদের মতো করে উপযুক্তভাবে সন্তানকে গড়ে তুলতে পারেন। পরিবারের লোকসংখ্যা কম থাকায় বাবা-মার সাথে সন্তানের সম্পর্ক ভালো হয় যা সন্তানের মানসিক বিকাশে সহায়তা করে এবং শিশু আত্মনির্ভরশীল হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে কনার বর্তমান পরিবার একক পরিবার এবং তার শৈশব কেটেছে যৌথ পরিবারে। একক ও যৌথ পরিবারের সুবিধা-অসুবিধার তুলনামূলক আলোচনা করা হলো— i. একক পরিবারে ছেলেমেয়েরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যা তাদের প্রতিভা বিকাশে সহায়ক। কিন্তু যৌথ পরিবারে সদস্যসংখ্যা বেশি থাকায় পরস্পর দ্বন্দ্ব ও অসন্তোষের কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। ii. একক পরিবারে উপার্জনকারীর অর্থ কম হলেও নিজের পছন্দমতো খরচ করে সন্তানের চাহিদা পূরণের চেষ্টা করতে পারে। অন্যদিকে যৌথ পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা থাকে বলে শিশু লালন পালনে কোনো অসুবিধা হয় না। iii. একক পরিবারের সন্তানেরা নিঃসঙ্গতায় ভোগে, যা তাদের বিকাশের অন্তরায়। অপরদিকে, যৌথ পরিবারে শিশুরা একাকীত্বে ভোগে না। ফলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। iv. যৌথ পরিবারে সন্তানেরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। এতে সকলে মিলেমিশে থাকা ও কাজ ভাগ করে নেয়ার মানসিকতা তৈরি হয়। অপরদিকে, একক পরিবারের সদস্য সংখ্যা কম থাকে বলে শিশুরা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়। v. একক পরিবারে শিশু ও বৃদ্ধরা একাকিত্ব ও নিরাপত্তাহীনতায় . ভোগে। অপরদিকে, যৌথ পরিবারের সদস্যদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, একক ও যৌথ পরিবার উভয়ক্ষেত্রেই সুবিধা ও অসুবিধা আছে। তাই আমরা নিজ পরিবারে সকলের সাথে মিলেমিশে থাকব এবং সমস্যা সমাধানে সচেষ্ট হব।
HSCHome Science 2nd PaperRajshahi 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।