উদ্দীপকে উল্লিখিত কেয়ার উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: কেয়া বলেন, পরিকল্পনা করে সন্তান নিলে সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ ভালো হয়। তার উক্তিটি যথার্থ। পরিকল্পনার ভিত্তিতে গঠিত পরিবারকে পরিকল্পিত পরিবার বলে। পরিকল্পিত পরিবারে আয় অনুযায়ী সন্তানের কল্যাণের প্রতি লক্ষ রেখে পরিবার গঠনের প্রচেষ্টা করা হয়। এ ধরনের পরিবারে আর্থিক সঙ্গতির সাথে সামঞ্জস্য রেখে সদস্য সংখ্যা কত হওয়া প্রয়োজন তা পূর্ব থেকেই নির্ধারণ করা হয়ে থাকে। শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে পরিকল্পিত পরিবার ব্যাপক ভূমিকা পালন করে থাকে। শিশুর শারীরিক বৃদ্ধি বলতে বয়স অনুযায়ী তার দেহের গঠন, ওজন ও উচ্চতাকে বোঝায়। শিশুর এই দৈহিক ও মানসিক বৃদ্ধির ক্ষেত্রে পরিকল্পিত পরিবারের ভূমিকা অনস্বীকার্য। পরিকল্পনা অনুযায়ী সন্তান হলে মায়ের স্বাস্থ্য ভালো থাকে। আর একজন সুস্থ মা-ই সুস্থ সন্তান জন্ম দিতে পারেন। মায়ের বয়স বিবেচনা করে পরিবার পরিকল্পনা করা হয় বলে শারীরিক প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণের সম্ভাবনা কম থাকে। কেননা, মা অধিক বয়সে সন্তান ধারণ করলে উভয়েই স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়, শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। আবার সন্তান ধারণে মায়ের কম বয়সও মা ও শিশুর জন্য হুমকিস্বরুপ। বয়োবৃদ্ধির সাথে সাথে মানসিক বিকাশের ফলে শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। মানসিক বিকাশ সুষ্ঠু হলে শিশু পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে ও নিরাপদ বোধ করে। ফলে শিশুর বুদ্ধিমত্তা, চিন্তাশক্তি ও কল্পনাশক্তির সুষ্ঠু বিকাশ ঘটে। পরিবারের সুখ, শান্তি, সাফল্য ও সমৃদ্ধি বৃদ্ধি করতে হলে অবশ্যই পরিকল্পিত পরিবারের প্রয়োজন। পরিকল্পিত পরিবারের পারিবারিক উৎসাহ শিশুদের সৃজনশীল কাজ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে সহায়ক হয়। এভাবে, পরিকল্পিত পরিবারে বেড়ে ওঠা শিশুরা শারীরিক ও মানসিকভাবে সুস্বাথ্যের অধিকারী হয় এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কেয়ার উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর