উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে শিশু যেসব গুণাগুণ অর্জন করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি মনোবিজ্ঞানী Hurlock প্রদত্ত মা-বাবা ও সন্তানের সম্পর্ক উন্নয়নে তিনটি 'A [গণিত] -এর চিত্র, যা বাংলায় 'স' দ্বারা প্রকাশ করা হয়৷ উদ্দীপকে ? চিহ্নিত স্থানের শিশুরা সুখী শিশু হয়। মা-বাবার স্নেহ- ভালোবাসা শিশুকে স্বীকৃতি প্রদান করে এবং তাকে অধিক গ্রহণযোগ্য করে তোলে। গ্রহণযোগ্যতার এই স্বীকৃতি তাকে সফলতা ও বিভিন্ন গুণাবলি অর্জনে সহায়তা করে। পরিবারের সদস্যদের বন্ধন দৃঢ় হলে সন্তান পর্যাপ্ত স্নেহ ভালোবাসা পায়, যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে, যা তাকে সুখী, সমৃদ্ধশালী এবং সাফল্যময় করে তোলে। এর ফলে সে সক্রিয়, উদ্যোগী ও মিশুক হয়ে ওঠে। শিশু শিষ্টাচার শেখে, সৃজনশীল মনোভাব তৈরি হয়, সাহসী ও নিজের অধিকার প্রতিষ্ঠা করতে শিখে। পরিশেষে বলা যায়, বাবা-মায়ের স্নেহ ভালোবাসা শিশুকে স্বীকৃতি দেয় যা তাকে সফলতা অর্জনে সহায়তা করে এবং সে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হয়। অর্থাৎ এতে করে শিশুর প্রতিভা ও গুণাবলির বিকাশ ঘটে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে শিশু যেসব গুণাগুণ অর্জন করে তা ব্যাখ্যা…
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর