উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের শিশুটির বেড়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক বন্ধন ও পরিবারের সদস্যদের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: পারিবারিক বন্ধন হলো পরিবারের সকল সদস্যদের মধ্যে তৈরি হওয়া আবেগীয় সম্পর্ক। পারস্পরিক বিশ্বাস, স্নেহ, ভালোবাসা, সম্মান, আস্থা ইত্যাদি হলো পারিবারিক বন্ধনের ভিত্তি। পরিবারের ভালোবাসাই পারে পরিবারের শিশুদের বেড়ে উঠার ক্ষেত্রে সাহায্য করতে । পরিবারের সদস্যদের স্নেহ, ভালোবাসা শিশুদের স্বীকৃতি প্রদান করে অর্থাৎ, শিশুকে অধিক গ্রহণযোগ্য, করে তোলে । এই স্বীকৃতি, গ্রহণযোগ্যতা শিশুকে সাফল্য অর্জনে সহায়তা করে। সুতরাং স্নেহ, স্বীকৃতি, সাফল্য শিশুকে সুখী করে। আর এই সুখই মা-বাবা ও সন্তানের বন্ধন মধুর করে। পারিবারিক বন্ধন ও পরিবারের সদস্যদের আচরণ শিশুর সুষ্ঠু বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে প্রভাব ফেলে। ফলে শিশু আত্মবিশ্বাসী, স্বাবলম্বী ও নেতৃত্বদানে সফল হয়ে ওঠে। এই বন্ধন শিশুর প্রতিভা ও বিভিন্ন গুণাবলির বিকাশ ঘটায়, শিষ্টাচার শেখায়, বন্ধুসুলভ ও সৃজনশীল মনোভাব তৈরি করে । এছাড়া পারিবারিক বন্ধন শিশুকে সাহসী হতে ও নিজের অধিকার প্রতিষ্ঠা করতে শেখায়। সুতরাং বলা যায়, পারিবারিক বন্ধন ও পরিবারের সদস্যদের ভূমিকা শিশুর সুষ্ঠু বিকাশের সহায়ক।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের শিশুটির বেড়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক …
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর