শেয়ারFacebookWhatsApp

'X [গণিত] কে চিহ্নিত করে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের 'X [গণিত] হচ্ছে পরিবার। পরিবার একটি চিরস্থায়ী সামাজিক সংগঠন। মানবজাতির বিকাশ লাভের সাথে সাথে সমাজের অগ্রগতি ও পরিবারের রূপ এবং কাঠামো পরিবর্তিত হয়েছে। সুষ্ঠু পারিবারিক জীবনই সমাজ ও রাষ্ট্রের মূলভিত্তি। পরিবার একটি সর্বজনীন স্থায়ী এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। এটি সমাজের প্রাচীনতম ও মৌলিক প্রতিষ্ঠান । একে সামাজিক চিরন্তন বিদ্যালয় বলা হয়। তাই মানব সমাজ বিকাশের প্রক্রিয়ায় পরিবারকে বৃহত্তর সমাজের একটি অন্যতম প্রতিষ্ঠান বলা হয়। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবারের আকারের মধ্যে পরিবর্তন ও রূপান্তর ঘটতে থাকে। পরিবারের কাঠামো বিশ্লেষণের মাধ্যমেই পরিবারের প্রকারভেদ সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরিবার গড়ে তুলতে হলে স্থায়িত্বের প্রয়োজন । এছাড়া সমঝোতা, সহযোগীতা, সহমর্মিতা ও হৃদ্যতার মাধ্যমে যেকোনো পরিবার বেড়ে ওঠে সুষ্ঠুভাবে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

'X কে চিহ্নিত করে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

Rajshahi · 2022

উত্তর

একটি সর্বজনীন, স্থায়ী এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার।

উত্তর

সামাজিক পরিবর্তন পরিবারের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। পরিবার হলো সমাজের প্রাচীনতম ও মৌলিক প্রতিষ্ঠান। পরিবার থেকেই সমাজের উৎপত্তি। সামাজিক পরিবর্তন একটি অবিরাম চলমান প্রক্রিয়া। পরিবার সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে সমাজের বিভিন্ন রকম পরিবর্তনে পরিবারেও পরিবর্তন হয় যেমন— পরিবারের আকার কাঠমোতে পরিবর্তন, বিয়ে পদ্ধতিতে পরিবর্তন ইত্যাদি। একই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণও সামাজিক পরিবর্তনের একটা অংশ।

উত্তর

উদ্দীপকের 'XX^{\prime} হচ্ছে পরিবার। পরিবার একটি চিরস্থায়ী সামাজিক সংগঠন। মানবজাতির বিকাশ লাভের সাথে সাথে সমাজের অগ্রগতি ও পরিবারের রূপ এবং কাঠামো পরিবর্তিত হয়েছে। সুষ্ঠু পারিবারিক জীবনই সমাজ ও রাষ্ট্রের মূলভিত্তি। পরিবার একটি সর্বজনীন স্থায়ী এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। এটি সমাজের প্রাচীনতম ও মৌলিক প্রতিষ্ঠান । একে সামাজিক চিরন্তন বিদ্যালয় বলা হয়। তাই মানব সমাজ বিকাশের প্রক্রিয়ায় পরিবারকে বৃহত্তর সমাজের একটি অন্যতম প্রতিষ্ঠান বলা হয়। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবারের আকারের মধ্যে পরিবর্তন ও রূপান্তর ঘটতে থাকে। পরিবারের কাঠামো বিশ্লেষণের মাধ্যমেই পরিবারের প্রকারভেদ সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরিবার গড়ে তুলতে হলে স্থায়িত্বের প্রয়োজন । এছাড়া সমঝোতা, সহযোগীতা, সহমর্মিতা ও হৃদ্যতার মাধ্যমে যেকোনো পরিবার বেড়ে ওঠে সুষ্ঠুভাবে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'XX^{\prime} হচ্ছে পরিবার এবং প্রতিটি পরিবারের নির্দিষ্ট কিছু কার্যাবলি রয়েছে। একটি সর্বজনীন, স্থায়ী এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। অতীতে কতকগুলো মৌলিক কারণে পরিবার সৃষ্টি হয়েছিল। আধুনিককালে যান্ত্রিক সভ্যতা, শ্রমবিভাগ পরিবারের কার্যাবলিতে ব্যাপক পরিবর্তন এনেছে। প্রত্যেক পরিবারেরই কতগুলো কাজ রয়েছে। যেমন— i. জৈবিক কাজ: বর্তমান উন্নয়নশীল সমাজে নিয়মতান্ত্রিক উপায়ে বৈধভাবে বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার এক বিশেষ ভূমিকা পালন করে । জৈবিক কাজকে মৌলিক কাজ হিসেবে গণ্য করা হয়। ii. মনস্তাত্ত্বিক কাজ: সন্তানের লালন-পালন পরিবারের মনস্তাত্ত্বিক কাজের মধ্যে পড়ে। শিশুর সুষ্ঠু ব্যক্তিত্ব গঠনে এ ধরনের কাজ তথা পারিবারিক বন্ধন গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা রাখে। iii. রক্ষণাবেক্ষণের কাজ: পরিবার বিভিন্ন বিপদ-আপদ থেকে সন্তানদের রক্ষণাবেক্ষণ করে। iv. অর্থনৈতিক কাজ: অর্থনৈতিক প্রয়োজন মেটাতে পরিবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় না হলে সদস্যরা সমাজের কোনো কাজে নিয়োজিত হতে পারে না। v. সাংস্কৃতিক কাজ: প্রতিটি পরিবার নিজস্ব সাংস্কৃতিক ধারা বহন করে। পরিবারের মাধ্যমেই শিশুরা প্রাথমিক ভাবে নিজস্ব সাংস্কৃতিক ধারার সাথে পরিচিত হয়। vi. শিক্ষাদান কাজ: শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবারে। পরিবারের মাধ্যমে তারা যে শিক্ষা লাভ করে ভবিষ্যতে তাদের আচার-আচরণে তার প্রতিফলন ঘটে। vii. ধর্মীয় শিক্ষাদান কাজ: সন্তান-সন্ততিদের মধ্যে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা দেওয়া পরিবারের আরও একটি কাজ। viii. রাজনৈতিক কাজ: পরিবারের অন্যতম কাজ সন্তানদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা। পরিবারের গণ্ডিতেই সন্তান-সন্ততি নেতৃত্ব, দায়িত্ব-কর্তব্য, নিয়মশৃঙ্খলা ইত্যাদি শেখে। বস্তুত পরিবার সুনাগরিক গড়ার প্রাথমিক প্রতিষ্ঠান। ix. সামাজিক কাজ: পরিবার সমাজের মৌলিক সংগঠন। পরিবারের মাধ্যমে সামাজিক লেনদেন, চালচলন, সংস্কৃতি, মূল্যবোধ ইত্যাদি বিষয়ে সম্যক জ্ঞান লাভ করা যায়। x. বিনোদন ও অবসরমূলক কার্যাবলি: পরিবারের অন্যতম কাজ হচ্ছে সদস্যদের মধ্যে অবসর ও বিনোদনের ব্যবস্থা করা। xi. স্বাস্থ্য পরিচর্যা: স্বাস্থ্য পরিচর্যায় পরিবার প্রধান ভূমিকা পালন করে। পরিবারের কেউ অসুস্থ হলে অন্য সদস্যরা তার পরিচর্যা করে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।