প্রতিটা 'X [গণিত] এর নির্দিষ্ট কিছু কার্যাবলি রয়েছে- উক্তিটির যথার্থতা যাচাই করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'X [গণিত] হচ্ছে পরিবার এবং প্রতিটি পরিবারের নির্দিষ্ট কিছু কার্যাবলি রয়েছে। একটি সর্বজনীন, স্থায়ী এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। অতীতে কতকগুলো মৌলিক কারণে পরিবার সৃষ্টি হয়েছিল। আধুনিককালে যান্ত্রিক সভ্যতা, শ্রমবিভাগ পরিবারের কার্যাবলিতে ব্যাপক পরিবর্তন এনেছে। প্রত্যেক পরিবারেরই কতগুলো কাজ রয়েছে। যেমন— i. জৈবিক কাজ: বর্তমান উন্নয়নশীল সমাজে নিয়মতান্ত্রিক উপায়ে বৈধভাবে বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার এক বিশেষ ভূমিকা পালন করে । জৈবিক কাজকে মৌলিক কাজ হিসেবে গণ্য করা হয়। ii. মনস্তাত্ত্বিক কাজ: সন্তানের লালন-পালন পরিবারের মনস্তাত্ত্বিক কাজের মধ্যে পড়ে। শিশুর সুষ্ঠু ব্যক্তিত্ব গঠনে এ ধরনের কাজ তথা পারিবারিক বন্ধন গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা রাখে। iii. রক্ষণাবেক্ষণের কাজ: পরিবার বিভিন্ন বিপদ-আপদ থেকে সন্তানদের রক্ষণাবেক্ষণ করে। iv. অর্থনৈতিক কাজ: অর্থনৈতিক প্রয়োজন মেটাতে পরিবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় না হলে সদস্যরা সমাজের কোনো কাজে নিয়োজিত হতে পারে না। v. সাংস্কৃতিক কাজ: প্রতিটি পরিবার নিজস্ব সাংস্কৃতিক ধারা বহন করে। পরিবারের মাধ্যমেই শিশুরা প্রাথমিক ভাবে নিজস্ব সাংস্কৃতিক ধারার সাথে পরিচিত হয়। vi. শিক্ষাদান কাজ: শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবারে। পরিবারের মাধ্যমে তারা যে শিক্ষা লাভ করে ভবিষ্যতে তাদের আচার-আচরণে তার প্রতিফলন ঘটে। vii. ধর্মীয় শিক্ষাদান কাজ: সন্তান-সন্ততিদের মধ্যে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা দেওয়া পরিবারের আরও একটি কাজ। viii. রাজনৈতিক কাজ: পরিবারের অন্যতম কাজ সন্তানদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা। পরিবারের গণ্ডিতেই সন্তান-সন্ততি নেতৃত্ব, দায়িত্ব-কর্তব্য, নিয়মশৃঙ্খলা ইত্যাদি শেখে। বস্তুত পরিবার সুনাগরিক গড়ার প্রাথমিক প্রতিষ্ঠান। ix. সামাজিক কাজ: পরিবার সমাজের মৌলিক সংগঠন। পরিবারের মাধ্যমে সামাজিক লেনদেন, চালচলন, সংস্কৃতি, মূল্যবোধ ইত্যাদি বিষয়ে সম্যক জ্ঞান লাভ করা যায়। x. বিনোদন ও অবসরমূলক কার্যাবলি: পরিবারের অন্যতম কাজ হচ্ছে সদস্যদের মধ্যে অবসর ও বিনোদনের ব্যবস্থা করা। xi. স্বাস্থ্য পরিচর্যা: স্বাস্থ্য পরিচর্যায় পরিবার প্রধান ভূমিকা পালন করে। পরিবারের কেউ অসুস্থ হলে অন্য সদস্যরা তার পরিচর্যা করে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
প্রতিটা 'X এর নির্দিষ্ট কিছু কার্যাবলি রয়েছে- উক্তিটির যথার্থতা য…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর