শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে একটি আদর্শ পরিবারের সব ধরনের কার্যাবলি দেখানো হয়েছে কি? উত্তরের সপক্ষে তোমার মতামত ব্যক্ত করো।

উত্তর: উদ্দীপকে একটি আদর্শ পরিবারের সব ধরনের কার্যাবলি দেখানো হয়নি। প্রতিটি পরিবার কতকগুলো কাজ সম্পাদন করে থাকে। আধুনিককালের যান্ত্রিক সভ্যতা এবং শ্রমবিভাগ পরিবারের কার্যাবলিতে ব্যাপক পরিবর্তন এনেছে। সুমি তার দুই সন্তানকে স্কুলে পড়ানোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দিচ্ছেন। অর্থাৎ এখানে সুমি তার সন্তানদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাদান কাজটিও করে থাকেন। এছাড়া তারা অবসরে প্রায়ই একসাথে বেড়াতে যায় যা বিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত। সুমির স্বামী সমাজ সেবার সাথে সম্পৃক্ত, এটি সামাজিক কাজের মধ্যে পড়ে। এছাড়া সুমি তার সন্তানদের সাথে অনেকটা সময় কাটান যা পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। উল্লিখিত কার্যাবলি ছাড়াও পরিবারে আরও কার্যাবলি রয়েছে, যা উদ্দীপকে উল্লেখ করা হয়নি। এগুলো হলো জৈবিক, রক্ষণাবেক্ষণ, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, স্বাস্থ্য পরিচর্যা ইত্যাদি কার্যাবলি তাই বলা যায়, পরিবারের সকল কার্যাবলি উদ্দীপকে তুলে ধরা হয়নি।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে একটি আদর্শ পরিবারের সব ধরনের কার্যাবলি দেখানো হয়েছে কি? উ…

উদ্দীপক

স্বামী ও দুই সন্তান নিয়ে সুমির পরিবার। সুমি তার দুই সন্তানকে স্কুলে পড়ানোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দিচ্ছেন। তারা একসাথে প্রায়ই বেড়াতে যায়। তার স্বামী সমাজসেবার সাথে বেশ সম্পৃক্ত থাকেন। সুমি তার সন্তানদের সাথে অনেকটা সময় কাটাতে পারেন।

Jessore · 2017

উত্তর

পরিবার হলো সর্বজনীন, স্থায়ী এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান।

উত্তর

স্থায়িত্ব পরিবারের একটি বড় শর্ত। পরিবার একটি স্থায়ী এবং বিশ্বজনীন সংগঠন। একটি আদর্শ পরিবার গড়ে তুলতে হলে তার স্থায়িত্বের প্রয়োজন। মূলত পরিবারের স্থায়িত্ব নির্ভর করে অনেকাংশে সদস্যদের পারস্পরিক সম্পর্কের ওপর। এছাড়া সমঝোতা, সহযোগিতা, সহমর্মিতা ও সহৃদয়তার মাধ্যমে যেকোনো পরিবার বংশ পরম্পরায় স্থায়িত্ব লাভ করে।

উত্তর

সুমির পরিবারটি একটি একক পরিবার। স্বামী-স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। আমাদের দেশের শহরাঞ্চলে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি। এ ধরনের পরিবারকে অণু পরিবারও বলা হয়। একক পরিবারের সুবিধাগুলো নিচে উল্লেখ করা হলো। i. একক পরিবারে সুযোগ-সুবিধা বেশি থাকে, তাই মা-বাবা সন্তানকে স্বাধীনতা দিতে পারেন। যা সন্তানের মানসিক বিকাশে সহায়তা করে। ii. একক পরিবারে যেহেতু মতামত প্রকাশের প্রাধান্য থাকে তাই মা তার মতো করে উপযুক্তভাবে সন্তানকে গড়ে তুলতে পারেন। iii. এ ধরনের পরিবারে সাধারণত ঝগড়া-বিবাদ কম হয় তাই শিশুর মানসিক বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় না। iv. একক পরিবারে যেহেতু উপার্জনকারী নিজের পছন্দমতো খরচ করতে পারেন তাই শিশুর চাহিদা পূরণ করা সম্ভব হয়। v. একক পরিবারে লোকসংখ্যা কম থাকায় ছেলেমেয়েদের সাথে মা- বাবার সম্পর্ক ভালো থাকে। vi. একক পরিবারের সন্তানরা বাবা-মাকে সহজেই কাছে পায় যা তাদের মানসিক বিকাশে সহায়তা করে। vii. একক পরিবারে সন্তানের সুষ্ঠু বিকাশের কারণে সুপ্ত প্রতিভা বিকশিত হয়। viii. একক পরিবারের ছেলেমেয়েরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে যা তাদের সুষ্ঠু বিকাশে সহায়তা করে। উপরিউক্ত সুবিধাগুলো একক পরিবারে দেখা যায়।

উত্তর

উদ্দীপকে একটি আদর্শ পরিবারের সব ধরনের কার্যাবলি দেখানো হয়নি। প্রতিটি পরিবার কতকগুলো কাজ সম্পাদন করে থাকে। আধুনিককালের যান্ত্রিক সভ্যতা এবং শ্রমবিভাগ পরিবারের কার্যাবলিতে ব্যাপক পরিবর্তন এনেছে। সুমি তার দুই সন্তানকে স্কুলে পড়ানোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দিচ্ছেন। অর্থাৎ এখানে সুমি তার সন্তানদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাদান কাজটিও করে থাকেন। এছাড়া তারা অবসরে প্রায়ই একসাথে বেড়াতে যায় যা বিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত। সুমির স্বামী সমাজ সেবার সাথে সম্পৃক্ত, এটি সামাজিক কাজের মধ্যে পড়ে। এছাড়া সুমি তার সন্তানদের সাথে অনেকটা সময় কাটান যা পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। উল্লিখিত কার্যাবলি ছাড়াও পরিবারে আরও কার্যাবলি রয়েছে, যা উদ্দীপকে উল্লেখ করা হয়নি। এগুলো হলো জৈবিক, রক্ষণাবেক্ষণ, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, স্বাস্থ্য পরিচর্যা ইত্যাদি কার্যাবলি তাই বলা যায়, পরিবারের সকল কার্যাবলি উদ্দীপকে তুলে ধরা হয়নি।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।