আনিস সাহেবের পরিবারে যে কাজ দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: আনিস সাহেবের পরিবারে জৈবিক ও মনস্তাত্ত্বিক কাজ দেখানো হয়েছে। বৈধভাবে বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার বিশেষ ভূমিকা পালন করে । স্বামী-স্ত্রীর জৈবিক সম্পর্ক বজায় রাখা ও সন্তান জন্ম দেয়া জৈবিক কাজের মধ্যে পড়ে । স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মা-বাবা সন্তানের সবরকম দায়িত্ব পালন করেন। সন্তানের লালন-পালন পরিবারের মনস্তাত্ত্বিক কাজ । স্বামী-স্ত্রীর একত্রে বসবাস, শিশুর প্রতি পিতা-মাতা ও পরিবারের অন্য সদস্যদের স্নেহ, ভালোবাসা, মায়া-মমতা, আদর-যত্ন সবই মনস্তাত্ত্বিক বিষয় । শিশু মায়ের নিবিড় ভালোবাসার মধ্যে নিরাপত্তা খুঁজে পায়। স্নেহ-ভালোবাসার অভাব তার মানসিক ও ব্যক্তিত্বের বিকাশকে ব্যাহত করে। আনিস সাহেব তার ছেলের বিয়ে দিয়েছেন। সম্প্রতি তার ১ পরিবারে নতুন বংশধর এসেছে। সুতরাং, আনিস সাহেবের পরিবারে জৈবিক ও মনস্তাত্ত্বিক কাজ দেখানো হয়েছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
আনিস সাহেবের পরিবারে যে কাজ দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর