পরিবারের সকল কার্যাবলি কি উদ্দীপকে তুলে ধরা হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে পরিবারের সকল কার্যাবলি তুলে ধরা হয়নি। প্রতিটি পরিবারেরই কিছু নির্দিষ্ট কাজ আছে। কতকগুলো মৌলিক কারণে অতীতে পরিবার গঠিত হয়ে থাকলেও পরবর্তীতে যুগের পরিবর্তনে বিশ্বায়নের ফলে পরিবারের কার্যাবলিতে অনেক পরিবর্তন এসেছে। উদ্দীপকে পরিবারের যেসকল কার্যাবলি তুলে ধরা হয়েছে তার মধ্যে জৈবিক কার্যাবলি অন্যতম। সন্তান জন্মদানের পাশাপাশি পরিবারটি মনস্তাত্ত্বিক কার্যাবলি তথা সন্তানের লালন পালন, ভরণপোষণ ইত্যাদি কাজও করে থাকে। উক্ত পরিবারের সদস্যরা সন্তানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণমূলক কার্যাবলিও সম্পাদন করে। তারা যেকোনো সামাজিক আচার অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করে। এর মাধ্যমে পরিবারের সামাজিক কার্যাবলি সঠিকভাবে পালন করা হয়। সন্তান প্রতিপালনের মাধ্যমে পরিবারের শিক্ষামূলক কার্যাবলিও তারা মেনে চলছ। উল্লিখিত কার্যাবলিগুলো জনার পরিবারটি পালন করলেও রাজনৈতিক, ধর্মীয়, সম্পত্তির উত্তরাধিকার, স্বাস্থ্য পরিচর্যা ইত্যাদি কার্যাবলিগুলো অনুপস্থিত রয়েছে। তাই বলা যায়, পরিবারের সকল কার্যাবলি এই উদ্দীপকে তুলে ধরা হয়নি।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
পরিবারের সকল কার্যাবলি কি উদ্দীপকে তুলে ধরা হয়েছে? তোমার উত্তরের স…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর