শেয়ারFacebookWhatsApp

স্পাইনা বিফিডার (Spina Bifida) লক্ষণগুলো ব্যাখ্যা করো।

উত্তর: স্পাইনা বিফিডা (Spina Bifida) এক ধরনের শারীরিক প্রতিবন্ধিতা। স্পাইনা বিফিডায় মেরুদণ্ড ঠিকমতো গঠিত হয় না। মেরুদণ্ডের পৃষ্ঠদেশে একটি গর্ত থাকে যেখান দিয়ে মেরুরজ্জু বাইরে বেরিয়ে আসে। ফলে পিঠের উপর উঁচু মাংসপিন্ড থাকে। এ রোগে পা কম গতিসম্পন্ন হয়, ফলে চলাফেরা বাধাগ্রস্ত হয়।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

স্পাইনা বিফিডার (Spina Bifida) লক্ষণগুলো ব্যাখ্যা করো।

উদ্দীপক

লামিয়া ক্লাসের অন্য শিশুদের চেয়ে পিছিয়ে আছে। সে বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করতে পারলেও তার শেখার গতি বেশ ধীর। শিক্ষক তার পরিবারকে এ বিষয়টি অবগত করেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023

উত্তর

শ্রবণ ক্ষমতা মাপার একক ডেসিবেল (Decibel)।

উত্তর

স্পাইনা বিফিডা (Spina Bifida) এক ধরনের শারীরিক প্রতিবন্ধিতা। স্পাইনা বিফিডায় মেরুদণ্ড ঠিকমতো গঠিত হয় না। মেরুদণ্ডের পৃষ্ঠদেশে একটি গর্ত থাকে যেখান দিয়ে মেরুরজ্জু বাইরে বেরিয়ে আসে। ফলে পিঠের উপর উঁচু মাংসপিন্ড থাকে। এ রোগে পা কম গতিসম্পন্ন হয়, ফলে চলাফেরা বাধাগ্রস্ত হয়।

উত্তর

লামিয়া মৃদু বুদ্ধি প্রতিবন্ধী।বুদ্ধি বা মানসিক প্রতিবন্ধিতা অর্থ হলো বুদ্ধি বিকাশে ধীরগতি এবং শিক্ষা গ্রহণে অক্ষমতা। মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা সাধারণত ১৮ বছরের আগে প্রকাশ পায়। এদের বুদ্ধাংক ৭০ এর কম হয়।লামিয়া স্কুলের অন্য শিশুদের চেয়ে পিছিয়ে আছে। সে বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু স্কুলে পড়ালেখার ক্ষেত্রে সে অনেক ধীর গতির। এ থেকে বোঝা যায়, সে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মানসিক বয়স বা বুদ্ধি ১৮ বা তার বেশি বয়সেও সর্বোচ্চ ১১ বছরের স্বাভাবিক শিশুর মতো হয়। তাদের বুদ্ধাংক ৫৫-৬৯ থাকে। তাদের অতি সামান্য প্রতিবন্ধিতা থাকে, যা কেবল স্কুলের সাফল্য অর্জনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এ ধরনের শিশুদের মনোযোগের মীত্রা কম থাকে। তারা স্বনির্ভর জীবনযাপন করতে পারলেও শেখার গতি বেশ ধীর হয়। ভালোমন্দ বিচার করার ক্ষমতা তাদের কম থাকে। তারা সন্তোষজনক আচরণ করতে পারে না।

উত্তর

বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য বুদ্ধির মাত্রা অনুসারে শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। স্বাভাবিকের তুলনায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ঘাটতি থাকে। তারা পরিবেশের সাথে সুষ্ঠুভাবে খাপ খাওয়াতে পারে না। লামিয়া একজন মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, তাই সাধারণ স্কুলের শিশুদের সাথে তার শিক্ষার ব্যবস্থা করা যাবে। শিক্ষকের বিশেষ যত্ন তার শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে লামিয়াকে শিক্ষকের কাছাকাছি বসাতে হবে, কোনো কিছু না বুঝলে তাকে বার বার বোঝাতে হবে। লামিয়া বিষয়টি বুঝতে পেরেছে কিনা তা শিক্ষককে লক্ষ করতে হবে। তার জন্য সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। যেমন- 'পাখি' শব্দটি শেখাতে হলে • জীবন্ত বা কোনো পাখির ছবি তাকে দেখাতে হবে। পরিচিত বিষয়ের উদাহরণ দিয়ে তাকে শিক্ষা দিতে হবে। শিক্ষণীয় প্রতিটি বিষয় ছোট ছোট অংশে ভাগ করে তাকে শেখাতে হবে। তার মনোযোগ বৃদ্ধি করানোর জন্য খেলার মাধ্যমে এগুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে শেখাতে হবে। যেমন- বড় অক্ষর, রঙিন কাগজ, আকর্ষণীয় ছবি ইত্যাদির মাধ্যমে তাকে শেখাতে হবে। অর্থাৎ, তাকে সহানুভূতির সাথে শিক্ষা দিতে হবে। উপরিউক্ত উপায়ে লামিয়ার মতো মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মানসিক ক্ষমতার সাথে সংগতি রেখে শিক্ষাদান করতে হবে।
HSCHome Science 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।