সাগরের মতো শ্রবণ প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষণ পদ্ধতি।শ্রবণ প্রতিবন্ধীরা স্বাভাবিক শিশুর মতো শিক্ষা গ্রহণ করতে পারে না। এই সব শিশুর জন্য শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা অনুসারে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শ্রবণ সহায়ক বিভিন্ন যন্ত্র ব্যবহার করে এই সমস্যা হ্রাস করা যেতে পারে।শ্রবণ প্রতিবন্ধীদের মৌখিক ভাব বিনিময়ের জন্য ঠোঁটের নড়াচড়া দেখে ভাষা অনুধাবনের মাধ্যমে কথা বুঝতে শেখানো হয়। প্রতিক্ষেত্রেই তাদের সহজ থেকে কঠিন, ছোট থেকে বড় বাক্য তৈরি করে সামনে অগ্রসর হতে হয়। শিশু ভাষা আয়ত্ত করতে পারলে অন্যান্য বিষয়ে শিক্ষা. প্রদান করা অনেক সহজ হয়। এছাড়া ম্যানুয়েল ভাব বিনিময় পদ্ধতিতে হাতের ইশারার মাধ্যমে তাদের শব্দ বা বাক্যাংশ কিংবা আঙ্গুলের সাহায্যে বর্ণ প্রদর্শন করা হয়। এ পদ্ধতি ইশারা ভাষা নামে পরিচিতি। পৃথিবীর বিভিন্ন দেশে পৃথক পৃথক ইশারা ভাষা প্রচলিত রয়েছে। আবার অনেক বিশেষজ্ঞ মাইক্রো কম্পিউটার ব্যবহার করে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের সম্ভাবনার কথা বলেছেন। একদল গবেষক এসব শিশুদের পড়া, লেখা এবং ইশারা ভাষা শিক্ষাদানের জন্য একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন। এ প্রোগ্রাম. দিয়ে একটি শব্দ বা বাক্য টাইপ করা যায়। পরে সেই শব্দ বা বাক্য অনুযায়ী ছবি ও ইশারা চিহ্ন পর্দায় দেখা যায়।উপরিউক্ত শিক্ষণ পদ্ধতিগুলো প্রয়োগের মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান করা যাবে।