বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য বুদ্ধির মাত্রা অনুসারে শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।
স্বাভাবিকের তুলনায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ঘাটতি থাকে। তারা পরিবেশের সাথে সুষ্ঠুভাবে খাপ খাওয়াতে পারে না।
লামিয়া একজন মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, তাই সাধারণ স্কুলের শিশুদের সাথে তার শিক্ষার ব্যবস্থা করা যাবে। শিক্ষকের বিশেষ যত্ন তার শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে লামিয়াকে শিক্ষকের কাছাকাছি বসাতে হবে, কোনো কিছু না বুঝলে তাকে বার বার বোঝাতে হবে। লামিয়া বিষয়টি বুঝতে পেরেছে কিনা তা শিক্ষককে লক্ষ করতে হবে। তার জন্য সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। যেমন- 'পাখি' শব্দটি শেখাতে হলে • জীবন্ত বা কোনো পাখির ছবি তাকে দেখাতে হবে। পরিচিত বিষয়ের উদাহরণ দিয়ে তাকে শিক্ষা দিতে হবে। শিক্ষণীয় প্রতিটি বিষয় ছোট ছোট অংশে ভাগ করে তাকে শেখাতে হবে। তার মনোযোগ বৃদ্ধি করানোর জন্য খেলার মাধ্যমে এগুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে শেখাতে হবে। যেমন- বড় অক্ষর, রঙিন কাগজ, আকর্ষণীয় ছবি ইত্যাদির মাধ্যমে তাকে শেখাতে হবে। অর্থাৎ, তাকে সহানুভূতির সাথে শিক্ষা দিতে হবে।
উপরিউক্ত উপায়ে লামিয়ার মতো মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মানসিক ক্ষমতার সাথে সংগতি রেখে শিক্ষাদান করতে হবে।