“বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থাপনায় শিক্ষাদান প্রয়োজন” – বুঝিয়ে লেখো।
উত্তর: বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য বৃদ্ধির মাত্রা অনুসারে শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের সাধারণ বিদ্যালয়ের শিশুদের সাথেই শিক্ষার ব্যবস্থা করা যায়। শিক্ষককে ধৈর্য্য ও সহানুভূতির সাথে পাঠদান করতে হবে। মধ্যম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষকের প্রতি মনোযোগ দেয়া, নির্দেশ অনুসরণ, ভাষার বিকাশ ইত্যাদি শিক্ষণ দিতে হবে। এছাড়া নিজের হাতে খাবার খাওয়া, পোশাক পড়া, টয়লেট করা, নিজের জিনিস গুছিয়ে রাখা ইত্যাদি বিষয়ে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিতে হবে। বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য শিক্ষককে বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। প্রতিটি শিক্ষণীয় বিষয় ছোট ছোট অংশে ভাগ করে বর্ণনা দিয়ে বোঝাতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
“বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থাপনায় শিক্ষাদান প্রয়োজন” – বুঝ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর