দৃশ্যকল্প-১ এ জনি কোন ধরনের প্রতিবন্ধীতার শিকার? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ জনি একজন অটিস্টিক শিশু। যে শিশু অটিজমে আক্রান্ত তাকে অটিস্টিক শিশু বলে। অটিজম একটি স্নায়ুবিক সমস্যা যা মস্তিষ্কের সাধারণ কার্যক্ষমতাকে ব্যাহত করে। এর ফলে এ ধরনের শিশুরা বয়স উপযোগী আচরণ করতে ব্যর্থ হয়। সাধারণত শিশুর তিন বছর বয়সের মধ্যেই অটিজমের লক্ষণ প্রকাশ পায়। অটিস্টিক শিশুরা সাধারণত অন্যের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। তারা আত্মকেন্দ্রিক হয়, নিজেকে গুটিয়ে রাখে, এদের মধ্যে কেউ কেউ হঠাৎ অন্যকে আক্রমণ করে। অটিস্টিক শিশু অন্যের সাথে দৃষ্টি বিনিময় করে না। তাদের ভাষার বিকাশও অস্বাভাবিক। অন্য কারও উপস্থিতি খেয়াল করে না। সাধারণত পরিচিত মুখ দেখলে তারা হাসে না। খেলনা দিয়ে না খেলে মুখে দেয় বা গন্ধ শোঁকে। একটি খেলা বার বার খেলে বা একই কাজ বার বার করে। দৃশ্যকল্প-১ এ জনি খেলনা মুখে দেয়, গন্ধ শোঁকে, নাম ধরে ডাকলে উত্তর দেয় না। বৈশিষ্ট্য অনুযায়ী জনি অটিস্টিক শিশু।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ জনি কোন ধরনের প্রতিবন্ধীতার শিকার? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর