শেয়ারFacebookWhatsApp

কণা ও দিনার জন্য প্রয়োজন ভিন্ন ধরনের শিক্ষাব্যবস্থা।'— উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর: দৃশ্যকল্প-২ এ কণা শব্দ বাড়িয়ে টিভি দেখে, ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করে । অর্থাৎ সে শ্রবণ প্রতিবন্ধী। দৃশ্যকল্প-৩ এ দিনা চশমা ব্যবহার করেও ক্লাসে বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। অর্থাৎ, সে দৃষ্টি প্রতিবন্ধী। যারা কানে শোনে না বা কম শোনে তারা শ্রবণ প্রতিবন্ধী। আর যারা চোখে দেখতে পায় না তাদেরকে দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। দৃষ্টি প্রতিবন্ধিতা বলতে শিশুর দৃষ্টি ক্ষমতার সে পরিমাণ ক্ষতিকে বোঝায় যেক্ষেত্রে শিক্ষাব্যবস্থা, উপকরণ অথবা শিক্ষার পরিবেশের পরিবর্তন করা না হলে শিশুর সর্বোচ্চ শিক্ষা ও সাফল্য অর্জন করা সম্ভব হয় না। কণা শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতি হলো- শ্রবণ-মৌখিক ভাববিনিময় পদ্ধতি— মৌখিক ভাব বিনিময়ের জন্য ঠোঁটের নড়াচড়া দেখে বা কিছু শব্দ শুনে কথা বুঝতে পারা এবং ঠোঁটের নাড়াচাড়ার মাধ্যমে কথা বলা এ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। ম্যানুয়াল ভাববিনিময় পদ্ধতি: ভাব বিনিময়ের জন্য এ পদ্ধতিতে হাতের ইশারার মাধ্যমে শব্দ বা বাক্যাংশ কিংবা আঙ্গুলের সাহায্যে বর্ণ প্রদর্শন করা হয়। কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতিঃ অনেক বিশেষজ্ঞ মাইক্রো কম্পিউটার ব্যবহার করে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান করা যায়। দিনা চশমা ব্যবহার করেও বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। দিনা দৃষ্টিপ্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতি হলো— ব্রেইল: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে স্পর্শের মাধ্যমে অনুভব করার উপযোগী উঁচু ফোঁটা ব্যবহার করা হয়। অপটাকন ও কারজওয়েল রিডিং মেশিনভিত্তিক পঠন পদ্ধতি: অপটাকন নামক যন্ত্র দিয়ে সাধারণ ছাপার লেখায় ব্রেইল পদ্ধতির স্পর্শযোগ্য অনুভূতি তৈরি করা যায়। এ যন্ত্রের মাধ্যমে সাধারণ ছাপার বই পত্র দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে পারে। কারজওয়েল রিডিং মেশিন সাধারণত ছাপার লেখা উচ্চারণ করে শোনাতে পারে। অ্যাবাকাস: এ যন্ত্রের সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধীরা গণনা শিখতে পারে। সুতরাং, কণা ও দিনার শিক্ষা পদ্ধতি আলাদা ধরনের। তদের জন্য যে শিক্ষাব্যবস্থা উপযোগী তার মাধ্যমেই কণা ও দিনাকে শিক্ষাদান করতে হবে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

কণা ও দিনার জন্য প্রয়োজন ভিন্ন ধরনের শিক্ষাব্যবস্থা।'— উক্তিটি মূল…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনি খেলনা মুখে দেয়, গন্ধ শোঁকে, নাম ধরে ডাকলে উত্তর দেয় না। দৃশ্যকল্প-২: কণা শব্দ বাড়িয়ে টিভি দেখে, ইশরায় মনের ভাব প্রকাশের চেষ্টা করে। দৃশ্যকল্প-৩: দিনা চশমা ব্যবহার করেও ক্লাসে বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না।

Dhaka · 2023

উত্তর

যেসব শিশুর শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, সংবেদীয় ক্ষমতা, সামাজিক ও ভাব বিনিময় দক্ষতা ইত্যাদি বৈশিষ্ট্য স্বাভাবিক শিশুর তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কম তাদের প্রতিবন্ধী শিশু বলে।

উত্তর

বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য বৃদ্ধির মাত্রা অনুসারে শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের সাধারণ বিদ্যালয়ের শিশুদের সাথেই শিক্ষার ব্যবস্থা করা যায়। শিক্ষককে ধৈর্য্য ও সহানুভূতির সাথে পাঠদান করতে হবে। মধ্যম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষকের প্রতি মনোযোগ দেয়া, নির্দেশ অনুসরণ, ভাষার বিকাশ ইত্যাদি শিক্ষণ দিতে হবে। এছাড়া নিজের হাতে খাবার খাওয়া, পোশাক পড়া, টয়লেট করা, নিজের জিনিস গুছিয়ে রাখা ইত্যাদি বিষয়ে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিতে হবে। বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য শিক্ষককে বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। প্রতিটি শিক্ষণীয় বিষয় ছোট ছোট অংশে ভাগ করে বর্ণনা দিয়ে বোঝাতে হবে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ জনি একজন অটিস্টিক শিশু। যে শিশু অটিজমে আক্রান্ত তাকে অটিস্টিক শিশু বলে। অটিজম একটি স্নায়ুবিক সমস্যা যা মস্তিষ্কের সাধারণ কার্যক্ষমতাকে ব্যাহত করে। এর ফলে এ ধরনের শিশুরা বয়স উপযোগী আচরণ করতে ব্যর্থ হয়। সাধারণত শিশুর তিন বছর বয়সের মধ্যেই অটিজমের লক্ষণ প্রকাশ পায়। অটিস্টিক শিশুরা সাধারণত অন্যের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। তারা আত্মকেন্দ্রিক হয়, নিজেকে গুটিয়ে রাখে, এদের মধ্যে কেউ কেউ হঠাৎ অন্যকে আক্রমণ করে। অটিস্টিক শিশু অন্যের সাথে দৃষ্টি বিনিময় করে না। তাদের ভাষার বিকাশও অস্বাভাবিক। অন্য কারও উপস্থিতি খেয়াল করে না। সাধারণত পরিচিত মুখ দেখলে তারা হাসে না। খেলনা দিয়ে না খেলে মুখে দেয় বা গন্ধ শোঁকে। একটি খেলা বার বার খেলে বা একই কাজ বার বার করে। দৃশ্যকল্প-১ এ জনি খেলনা মুখে দেয়, গন্ধ শোঁকে, নাম ধরে ডাকলে উত্তর দেয় না। বৈশিষ্ট্য অনুযায়ী জনি অটিস্টিক শিশু।

উত্তর

দৃশ্যকল্প-২ এ কণা শব্দ বাড়িয়ে টিভি দেখে, ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করে । অর্থাৎ সে শ্রবণ প্রতিবন্ধী। দৃশ্যকল্প-৩ এ দিনা চশমা ব্যবহার করেও ক্লাসে বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। অর্থাৎ, সে দৃষ্টি প্রতিবন্ধী। যারা কানে শোনে না বা কম শোনে তারা শ্রবণ প্রতিবন্ধী। আর যারা চোখে দেখতে পায় না তাদেরকে দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। দৃষ্টি প্রতিবন্ধিতা বলতে শিশুর দৃষ্টি ক্ষমতার সে পরিমাণ ক্ষতিকে বোঝায় যেক্ষেত্রে শিক্ষাব্যবস্থা, উপকরণ অথবা শিক্ষার পরিবেশের পরিবর্তন করা না হলে শিশুর সর্বোচ্চ শিক্ষা ও সাফল্য অর্জন করা সম্ভব হয় না। কণা শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতি হলো- শ্রবণ-মৌখিক ভাববিনিময় পদ্ধতি— মৌখিক ভাব বিনিময়ের জন্য ঠোঁটের নড়াচড়া দেখে বা কিছু শব্দ শুনে কথা বুঝতে পারা এবং ঠোঁটের নাড়াচাড়ার মাধ্যমে কথা বলা এ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। ম্যানুয়াল ভাববিনিময় পদ্ধতি: ভাব বিনিময়ের জন্য এ পদ্ধতিতে হাতের ইশারার মাধ্যমে শব্দ বা বাক্যাংশ কিংবা আঙ্গুলের সাহায্যে বর্ণ প্রদর্শন করা হয়। কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতিঃ অনেক বিশেষজ্ঞ মাইক্রো কম্পিউটার ব্যবহার করে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান করা যায়। দিনা চশমা ব্যবহার করেও বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। দিনা দৃষ্টিপ্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতি হলো— ব্রেইল: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে স্পর্শের মাধ্যমে অনুভব করার উপযোগী উঁচু ফোঁটা ব্যবহার করা হয়। অপটাকন ও কারজওয়েল রিডিং মেশিনভিত্তিক পঠন পদ্ধতি: অপটাকন নামক যন্ত্র দিয়ে সাধারণ ছাপার লেখায় ব্রেইল পদ্ধতির স্পর্শযোগ্য অনুভূতি তৈরি করা যায়। এ যন্ত্রের মাধ্যমে সাধারণ ছাপার বই পত্র দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে পারে। কারজওয়েল রিডিং মেশিন সাধারণত ছাপার লেখা উচ্চারণ করে শোনাতে পারে। অ্যাবাকাস: এ যন্ত্রের সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধীরা গণনা শিখতে পারে। সুতরাং, কণা ও দিনার শিক্ষা পদ্ধতি আলাদা ধরনের। তদের জন্য যে শিক্ষাব্যবস্থা উপযোগী তার মাধ্যমেই কণা ও দিনাকে শিক্ষাদান করতে হবে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।