শিশুদের শিক্ষা দেয়ার ক্ষেত্রে শামীমা বেগম অনুকরণ, শনাক্তকরণ ও প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করেন ।
শিশুরা অনুকরণপ্রিয়, তারা বিভিন্ন কাজে বড়দের অনুকরণ করে। এর মাধ্যমে তারা ভালো আচরণ, সহযোগিতা ইত্যাদি গুণাবলি শেখে । বাবা- মা ও পরিবারের অন্যান্য সদস্যদের আচরণ তারা অনুকরণ করে শামীমা বেগম বিদ্যালয়ে শিশুদের সাথে সুন্দর করে কথা বলেন, তাদের সাথে ভালো আচরণ ও সহযোগিতা করেন। তার শিক্ষাদানের দ্বিতীয় পদ্ধতিটি হলো শনাক্তকরণ। এর মাধ্যমে শিশুরা পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী নিজের অবস্থান শনাক্ত করতে শেখে। মেয়ে শিশুরা সাধারণত মা অথবা মেয়েদের শনাক্ত করে। আর ছেলে শিশুরা বাবা অথবা অন্য ছেলেদের শনাক্ত করে। শামীমা বেগমের শিক্ষাদানের সর্বশেষ পদ্ধতিটি হলো প্রশিক্ষণ। বিভিন্ন বিষয়ভিত্তিক পড়া, খেলাধুলা ইত্যাদি আয়ত্ত করার জন্য তিনি বিদ্যালয়ের শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দেন। তাই বলা যায়, শিশুদের শিক্ষণের ক্ষেত্রে শামীমা বেগমের প্রয়োগ করা পদ্ধতিগুলো গুরুত্বপূর্ণ।