শৈশবকালীন বিকাশকে কেন সংকটপূর্ণ বলা হয়?
উত্তর: শৈশবে শিশুদের ইতিবাচক মনোভাব, সুঅভ্যাস, যথাযথ আচরণ ও আবেগ পরবর্তী জীবনে খাপ খাইয়ে চলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৈশব এমন একটি বয়স যখন সারা জীবনের আচরণ ধারার মূলভিত্তি সূচিত হয়। শিশু যে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তী জীবনে যোগ্যতা অর্জনে তা প্রভাব বিস্তার করে। শৈশবের বিকাশ সুষ্ঠু হলে শিশু বিভিন্ন গুণাবলি অর্জন করে; তাদের সামাজিক ও মানসিক বিকাশ সুষ্ঠু হয়। কিন্তু প্রতিকূল পরিবেশে শিশুর সুষ্ঠু বিকাশ হয় না। যেসকল শিশু শৈশবে অবহেলা ও অনাদরে লালিত হয়, পারিবারিক সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হয় তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় বিকাশের ভিত্তি দুর্বল হয়। ফলে তাদের শৈশব পরবর্তী বিকাশও বাধাগ্রস্থ হয় । তাই শিশুর শৈশবকালীন বিকাশকে সংকটপূর্ণ বলা হয়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
শৈশবকালীন বিকাশকে কেন সংকটপূর্ণ বলা হয়?
উদ্দীপক

Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর