উদ্দীপকের মৌমিতা তার জীবনের কোন সময়কাল অতিক্রম করছে? এই সময়কালের দৈহিক বিকাশ ব্যাখ্যা করো।
উত্তর: মৌমিতা প্রাক-শৈশবকাল অতিক্রম করছে। দুই সপ্তাহের পর থেকে দুই বছর পর্যন্ত সময়কে প্রাক-শৈশবকাল বলে। এ সময়ে শিশুর চিন্তা ও কল্পনাশক্তির বিকাশ ঘটে। এ বয়সে শিশু বসতে, দাঁড়াতে, হাঁটতে ও দৌড়াতে পারে। ছয় মাসে শিশুর ওজন জন্ম ওজনের দ্বিগুণ, এক বছরে তিনগুণ ও দুই বছরে চারগুণ হয়। এক বছর বয়সে মেয়েদের উচ্চতা সাধারণত ৬৪.৩ সে.মি. এবং ছেলেদের ৭৬.১ সে.মি. হয়। এ বয়সে হাড়ের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং সেগুলো আস্তে আস্তে শক্ত হতে থাকে। শিশুর মাথার উপরের নরম অংশ দুই বছর বয়সের মধ্যে শক্ত হয়ে যায়। এক বছর বয়সে শিশুর ২০টি দাঁতের মধ্যে চার থেকে ছয়টি দাঁত ওঠে। দুই বছর বয়সে মোট ১৬টি দাঁত ওঠে। জন্মের সময়ে শিশুর মস্তিষ্কের ওজন তার মোট ওজনের আট ভাগের এক ভাগ হয়৷ তিন মাস বয়সের মধ্যে শিশুর চোখের পেশি ধীরে ধীরে পরিপক্ক হওয়ার কারণে সে পরিষ্কারভাবে সব জিনিস দেখতে পায়; এ সময় শ্রবণ ক্ষমতা খুব দ্রুত বৃদ্ধি পায়। ইন্দ্রিয়ের বিকাশের ফলে চাপ, তাপ এবং স্পর্শের প্রতি শিশু দ্রুত সাড়া দিতে পারে। এ সময় শিশু মলমূত্র নিয়ন্ত্রণ করার ক্ষমতাও অর্জন করে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মৌমিতা তার জীবনের কোন সময়কাল অতিক্রম করছে? এই সময়কালের …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর