মৌমিতার খালার উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: মৌমিতার খালা বলেন, শৈশবের বিকাশ অনেক সংকটময়। তার উক্তিটি যথার্থ। সমগ্র জীবনের আচরণ ধারার মূলভিত্তি, শৈশবকালেই রচিত হয়। শিশু শৈশবকালে যে শিক্ষা পায় তা তার পরবর্তী জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। অর্থাৎ, শিশুর শৈশবকালীন সঠিক বিকাশের অভাব হলে পরবর্তী সময়ে তার সুন্দর ব্যক্তিত্ব গড়ে ওঠে না। জার্মান মনোবিজ্ঞানী Erik Erikson এর মতে, “শৈশবকাল হচ্ছে একজন মানুষ হিসেবে গড়ে ওঠার উপযুক্ত সময়।” শিশুর পরিবার তাকে ভালোবাসা, খাদ্যাভ্যাস ও শিক্ষা দ্বারা যেভাবে বিকশিত হতে সহায়তা করে তাই তার সমগ্র জীবনকে প্রভাবিত করে। মৌমিতার বয়স ছয় মাস। পারিবারিক পরিবেশ তার সুষ্ঠু বিকাশের উপযুক্ত হতে হবে। পরিবার থেকে মৌমিতা অনেক কিছু শিখবে। তার বাবা-মায়ের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। মৌমিতার সাথে তাদের ভালো আচরণ করতে এবং তার প্রতি যত্নবান হতে হবে। সে যদি অবহেলা ও অনাদরে লালিত হয় এবং সুষ্ঠু পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত হয় তাহলে তার শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় বিকাশ বাধাগ্রস্ত হবে। শৈশবে পারিবারিক নেতিবাচক অভিজ্ঞতা শিশুর বিকাশকে ব্যাহত করে শৈশবের বিকাশ যতটা সংকটময় পরবর্তী সময়ে ততোটা নয়। পরবর্তীতে ব্যক্তির মধ্যে নিজস্ব বিবেচনাবোধ গড়ে ওঠে। সুতরাং বলা যায়, মৌমিতার খালার উক্তিটি যথার্থ।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
মৌমিতার খালার উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর