উদ্দীপকের তথ্য থেকে সাকিব ও সুমনের সামাজিক বিকাশের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: সাকিব অতি শৈশবকালে ও সুমন প্রারম্ভিক শৈশবকালে অবস্থান করছে। দুই সপ্তাহ থেকে দুই বছর পর্যন্ত সময়কে বলা হয় অতি শৈশবকাল। আর দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত সময়কে বলা হয় প্রারম্ভিক শৈশবকাল। সাকিবের বয়সী শিশুরা ১ম ও ২য় মাস বয়সে তার পরিবেশের প্রতি সাড়া দেয়। ৩য় মাসে সঙ্গীসুলভ আচরণ শুরু হয়। পাঁচ থেকে ছয় মাসে এরা নতুন কাউকে দেখলে এরা ভয় পায়। এক বছর বয়সে নতুন কেউ কোলে নিলে চাইলে এরা কান্না করে। ১৫ মাস বয়সের পর থেকে বড়দের অনুসরণ করতে শেখে। দুই বছর বয়সের মধ্যেই আত্মসচেতনতা ও স্বাধীনতাবোধ বৃদ্ধি পায়। সুমনের বয়সী শিশুরা, তার সময়বয়সীদের সাথে বেশি সময় কাটাতে চায় এবং বেশি আনন্দ পায় এতে। এ বয়সীরা পরিবারের সদস্য ও অন্যান্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়। এসময় খেলার সাথীদের সাথে মেলামেশার ইচ্ছা প্রবল আকার ধারণ করে। তিন/চার বছর বয়সে এরা অন্যান্য শিশুদের সাথে খেলা শুরু করে এবং পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। খেলার সাথীদের বন্ধুত্ব বাড়তে থাকে। এ সময় শত্রুতা কমে যায়। সুমনের বয়সী বাচ্চাদের ভিতর সামাজিক ও অসামাজিক আচরণের বিকাশ ঘটে। ন্যায়-অন্যায় উপলব্ধি করতে পারে। বাবা-মায়ের সঠিক পরিচালনা, আদর্শ, নীতিবোধ, সুমনের নৈতিকতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। সাবিক ও সুমনের মধ্যে উল্লিখিত সামাজিক বিকাশ লক্ষণীয়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য থেকে সাকিব ও সুমনের সামাজিক বিকাশের তুলনামূলক বিশ্লে…
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর