ছক 'A [গণিত] এর বিকাশের মাত্রা নির্ণয়ে কোন ধরনের প্রতিবর্তী ক্রিয়ার পরীক্ষা করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: ছক 'A [গণিত] তে নবজাতক সম্পর্কে বলা হয়েছে। জন্মগত প্রতিবর্তী ক্রিয়ার কিছু ক্ষমতা থাকে যা শিশুকে জন্মমুহূর্ত ও জন্মপরিবর্তী পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। ছক 'A [গণিত] অনুযায়ী বিকাশের মাত্রা নির্ণয়ে অস্তিত্ব ও জীবন রক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়ার কথা বলা হয়েছে। অস্তিত্ব ও জীবন রক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়া (Survival Reflex): এই প্রতিবর্তী ক্রিয়াগুলো স্থায়ী ও পুনরাবৃত্তিমূলক। এগুলো হলো- ১. শ্বাস নেওয়া (Breathing Reflex) : শ্বাস নেওয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহণ এবং প্রশ্বাস ছাড়ার মাধ্যমে কার্বন-ডাই অক্সাইড বের করে দেয়া জন্মের পরই আরম্ভ হয়। ২. চোখের পাতা খোলা ও বন্ধ করা (Eye Blink Reflex): আলো ও ধূলিকণা থেকে চোখকে রক্ষা করার জন্য জন্ম থেকেই স্থায়ী এ ক্ষমতা নিয়ে নবজাতক ভূমিষ্ঠ হয়। ৩. চোখের সংকোচন ও প্রসারণ (Pupillary Reflex): জোরালো আলোতে চোখ সংকুচিত করা বা বন্ধ করা এবং মৃদু আলোতে চোখ প্রসারিত করে বস্তুকে সুস্পষ্ট করে দেখার চেষ্টা করার ক্ষমতা নবজাতক জন্মগ্রহণের মুহূর্ত থেকে নিয়ে আসে। ৪. ত্বক সংবেদন (Rooting Reflex) : নবজাতকের ত্বক এতই সংবেদনশীল থাকে যে, স্পর্শ করার সাথে সাথে সে সেদিকে মাথা ঘোরায়। এটি স্থায়ী প্রতিবর্তী ক্রিয়া নয়। জন্ম-পরবর্তী ছয় মাসের মধ্যে এ সংবেদনশীলতা হ্রাস পায়। ৫. চোষা (Sucking Reflex): যেকোনো জিনিস মুখে দিলে বা মুখের কাছে আনলে নবজাতক তা চুষে খেতে চায়। দেহে পুষ্টি যোগান দেবার প্রাথমিক আচরণ এটি যা স্থায়ী নয়। এ ক্রিয়া অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে পরিবর্তিত হয়। ৬. গিলে ফেলা (Swallowing Reflex) : কোনো খাদ্য জাতীয় দ্রব্য চোষার পরই তা গিলে ফেলার চেষ্টা করাও একটি প্রতিবর্তী ক্রিয়া যার মাধ্যমে দেহে পুষ্টি যোগান দেবার প্রক্রিয়া পূর্ণ হয়। পরিবেশ বলা যায়, জন্ম গ্রহণের পর থেকেই পরিবেশের সাথে খাপ খাওয়ানো, অফুরন্ত প্রাণশক্তি পেতে মূলত অস্তিত্ব ও জীবন রক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়ার পরীক্ষা করা হয়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
ছক 'A এর বিকাশের মাত্রা নির্ণয়ে কোন ধরনের প্রতিবর্তী ক্রিয়ার পরী…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর