. ছক 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত শিশুর মানসিক বিকাশের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: ছক 'B [গণিত] তে হামাগুড়ি দেয়া, একাকী হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা উল্লেখ রয়েছে । অর্থাৎ এগুলো অতি শৈশব কালের শিশুর বৈশিষ্ট্য। ছক 'C” তে আছে সবকিছু জানতে চাওয়া, ভাবনায় বিভোর ও মায়ের মতো সকলের কুশল জানতে চাওয়া। এগুলো প্রারম্ভিক শৈশবের বৈশিষ্ট্য। দুই সপ্তাহের পর থেকে দুই বছর পর্যন্ত সময়কে অতি শৈশব বা প্ৰাক শৈশবকাল বলে। আর দুই থেকে ছয় বছর পর্যন্ত সময়কে বলা হয় প্রারম্ভিক শৈশবকাল। শিশুর মানসিক বিকাশ প্রকাশ পায় আচার-আচরণ ও কথার মাধ্যমে। শিশু ২য় মাসে মায়ের কণ্ঠ শুনলে আনন্দিত হয়। ৪র্থ মাসে পরিচিত চেহারা ও কণ্ঠ চিনতে পারে। ৬ষ্ঠ মাসে শিশু কথা বলার চেষ্টা করে। ৮ম মাসে অপরিচিত লোক দেখলে ভয় পায়। ৮ম মাস থেকে ১২ মাস বয়সে পঞ্চইন্দ্রিয়ের ব্যবহারে শিশুর বোধ শক্তির ক্ষমতা জন্মায়। ১৮ থেকে ২৪ মাসে শিশুর বুদ্ধিবৃত্তীয় দক্ষতা বাড়তে থাকে এবং পোশাক পড়া, গোসল করা প্রভৃতি কাজে সে আনন্দ পায়। দুই থেকে ছয় বছরে শিশুর মানসিক বিকাশ খুব দ্রুত হয়। এ বয়সে স্মৃতিশক্তির বিকাশ ঘটে, শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় এবং অন্যান্য আচরণ পূর্ণতা পেতে থাকে। তিন বছর বয়সে শিশুর পূর্ব অভিজ্ঞতা এবং ইন্দ্রিয়ের বিকাশের কারণে বিষয়বুদ্ধির ক্ষমতা বাড়ে। হাত, চোখ ও বুদ্ধির সমন্বয়ে শিশুরা এসময় রেখা টানতে ও ছবি আঁকতে পারে। তিন-চার বছর বয়সের শিশুর স্মৃতিশক্তি ক্ষীণ ও অস্থায়ী হয় ৷ ফলে তাদের জেদ ও কান্নাকাটিকে সহজে থামানো যায়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
. ছক 'B ও 'C চিহ্নিত শিশুর মানসিক বিকাশের তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর