উদ্দীপকে কোন পর্যায়ের বিকাশের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রাক শৈশবকালের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। সাধারণত দু'সপ্তাহের পর থেকে দু বছর পর্যন্ত বিকাশ পর্যায়কে মনোবিজ্ঞানী Elizabeth B, Hurlock প্রাক শৈশবকাল নামে আখ্যায়িত করেছেন। এ বয়সের শিশু দুটি আচরণ যথা- হাঁটা ও কথা বলা আয়ত্ত করে এবং আনন্দমুখর জীবনযাপনে ব্যস্ত থাকে।উর্মির বয়স ২ বছর। তার মাংসপেশির দ্রুত বৃদ্ধিতে কর্মচাঞ্চল্য দেখা যায়। উর্মি বেশ নিপুণতার সাথে কোনো জিনিস এক হাত থেকে অন্য হাতে নিতে কিংবা হাতে নিয়ে নড়াচড়া ও পর্যবেক্ষণ করতে পারে। এসময় সে বিভিন্ন শব্দ উচ্চারণ করে থাকে। পরবর্তী পর্যায়ে একাধিক শব্দাংশের সমন্বয়ে পূর্ণ শব্দ উচ্চারণ করতে সে সমর্থ হয়। নিজের কাজে সে বেশি ব্যস্ত থাকে। এ ধাপে শিশু নিঃসঙ্গভাবে খেলাধুলা করতে পছন্দ করে। কিছুদিন নিঃসঙ্গ খেলার পর আশপাশের লোকজনের সাথে মেলামেশা শুরু করে এবং ধীরে ধীরে সে সামাজিক হয়ে উঠতে থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রাক শৈশবকালের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন পর্যায়ের বিকাশের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর