শামীমা বেগমের ধারণাটি বিশ্লেষণ করো।
উত্তর: সকল শিক্ষণের পূর্বে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় - শামীমা বেগমের ধারণাটি যৌক্তিক। শিক্ষণের জন্য বিকাশগত দিক থেকে প্রস্তুত না হলে শিশু কোনো শিক্ষাই গ্রহণ করতে পারে না। কোনো আচরণ বা দক্ষতা অর্জন করতে হলে শারীরিক ও মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকতে হবে । শিক্ষণের জন্য প্রস্তুতি হিসেবে পরিপক্বতা বেশ জরুরি। পরিপক্বতাই শিশুর শিক্ষা দেওয়ার উপযুক্ত সময় নির্দেশ করে। শিশু যখন পেন্সিল ধরতে পারবে, তখনই তাকে লেখা শেখানো যাবে। আবার পরিপক্বতানুযায়ী শিক্ষণ ব্যবস্থা না করা হলে সেটি শিশু আয়ত্ত করতে পারে না এবং তা তার জন্য মঙ্গলও বয়ে আনে না। শিশুর আগ্রহ, প্রচেষ্টা ও উদ্দীপনা না থাকলে শিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। বয়সের সাথে সাথে শিশু যত পরিপক্বতা অর্জন করে ততই সে শিক্ষণের জন্য প্রস্তুত হতে থাকে । আর তখন তাকে যে শিক্ষা দেওয়া হয় তা সে ঠিকভাবে আয়ত্ত করে নিতে পারে। কতগুলো আচরণ যেমন— দাঁড়ানো, ধ্বনি উচ্চারণ ইত্যাদির বেশিরভাগই পরিপক্বতার ওপর নির্ভরশীল। আবার কতগুলো আচরণ যেমন— ভাষা শেখা, সামাজিক আচরণ ইত্যাদি শিক্ষণের ওপর নির্ভরশীল । তাই বলা যায়, শিক্ষণের জন্য শিশুকে পূর্বেই প্রস্তুত করে তোলা জরুরি। শামীমা বেগম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাই তিনি পড়ানোর ক্ষেত্রে সহজ প্রাথমিক বিষয়গুলো আগে পড়ান। ফলে শিশুরা জটিল বিষয় সম্পর্কে পূর্বপ্রস্তুতি লাভ করতে পারে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
শামীমা বেগমের ধারণাটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর