জন্মের পর থেকে প্রথম দু'সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
সুরভির শিশুটি যেহেতু সদ্যোজাত, তাই তাকে নবজাতক বলা যায়। নবজাতক শিশুর বৈশিষ্ট্যসমূহ হলো-নবজাতকের মাথা তার দেহের ১/৪ অংশ হয়। তার নাক চ্যাপ্টা, থুতনি খুব ছোট ও চোয়াল ফোলা হয়। নবজাতকের মুখের প্রায় অর্ধেক অংশ থাকে কপাল। মাথার উপরিভাগের মধ্যের অংশ নরম থাকে। তার গায়ের রং থাকে লালচে বা গোলাপি। নবজাতকের ওজন হয় সাধারণত ২.৫ থেকে ৩.৫ কেজি, উচ্চতা ১৯-২১ ইঞ্চি। নবজাতক ১৬ থেকে ২০ ঘণ্টা ঘুমায়। স্বয়ংক্রিয়ভাবে এদের শ্বাস-প্রশ্বাস, পরিপাক, শোষণ ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া আরম্ভ হয়। জন্মের পর নবজাতকের প্রথম স্বরই হচ্ছে কান্না। জন্মগ্রহণের পর প্রথম সপ্তাহে নবজাতকের ওজন কিছুটা হ্রাস পায়; দ্বিতীয় সপ্তাহে আবার বাড়তে থাকে।