শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত নিয়ম রুমা যেভাবে পালন করবেন তা মূল্যায়ন করো।

উত্তর: শিশুকে বুকের দুধ পান করানোর মানসিক প্রস্তুতি গর্ভাবস্থাতেই গ্রহণ করতে হবে।শিশু বিশেষজ্ঞ রুমাকে বুকের দুধ খাওয়ানোর সময় শিশুর ও তার শরীর যথাসম্ভব কাছাকাছি রাখতে বলেন। এতে শিশুর মুখ রুমার বুকের দিকে ঘোরানো থাকবে এবং শিশুর মুখে স্তনের বোঁটা সম্পূর্ণ ঢোকানো থাকবে। দুধ খাওয়ানো শেষে কাঁধের ওপর শিশুর পেট রেখে হাতের তালু দিয়ে পিঠের ওপর হালকাভাবে ২/৩ বার চাপ দিতে হবে। এতে শিশু ঢেঁকুর তুলবে এবং পেটের বাতাস বের হয়ে আসবে ও আরাম অনুভব করবে। এক স্তন থেকে সম্পূর্ণ দুধ খাওয়ার পর প্রয়োজনে অন্য স্তন দিতে হবে। কারণ দুধে জলীয় অংশ বেশি থাকে যা শিশুর তৃষ্ণা মেটায়। পরের দুধ' অপেক্ষাকৃত ঘন, এতে পুষ্টির মান বেশি। তাই বারবার স্তন পরিবর্তন করলে শিশু পর্যাপ্ত পুষ্টি পায় না। ২/৩ মাস বয়স পর্যন্ত শিশু কাঁদলেই দুধ দেওয়া যেতে পারে। দুধ খাওয়ানোর আগে ও পরে স্তনের বোটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে।বুকের দুধ খাওয়ানোর জন্য রুমার আন্তরিক ইচ্ছা, ধৈর্য ও মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শিশু বিশেষজ্ঞ রুমাকে উল্লিখিত নিয়মগুলো মেনে চলতে বলেন।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

উল্লিখিত নিয়ম রুমা যেভাবে পালন করবেন তা মূল্যায়ন করো।

উদ্দীপক

এক সপ্তাহ আগে রুমার মেয়ে হয়। সে তার মেয়েকে বুকের দুধ পান করায় না। কিছুদিন পর তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি রুমাকে মায়ের দুধের গুণাগুণ সম্পর্কে বলেন এবং দুধ পান করানোর নিয়ম বলে দেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023

উত্তর

শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে তাকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়।

উত্তর

প্রসূতি মায়ের মানুসিক অসঙ্গতি বলতে বোঝায় বিষণ্ণতা, নিদ্রাহীনতা, নবজাতকের প্রতি অনুভূতিহীনতা, খাওয়ার অরুচি, একাকিত্ব ইত্যাদি। প্রসূতি মায়ের মানসিক অসঙ্গতি দূরীকরণে পরিবারের সদস্যদের সহযোগিতা আবশ্যক।

উত্তর

রুমা শিশু বিশেষজ্ঞের কাছে মায়ের দুধের গুণাগুণ সম্পর্কে জেনেছে। মেয়েকে বুকের দুধ পান না করিয়ে বোতলের দুধ পান করায়। কিছুদিন পর তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি রুমাকে বলেন যে, শিশুর বৃদ্ধির জন্য মায়ের দুধে সব রকমের পুষ্টি উপাদান যথা- গ্লুকোজ, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি পর্যাপ্ত পরিমাণে আছে এবং ৬ মাস বয়স পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই সুষম খাদ্য। মায়ের বুকের শালদুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও রোগ প্রতিরোধকারী প্রয়োজনীয় অ্যান্টিবডি থাকে।শিশুর জন্য মায়ের দুধ আদর্শ খাদ্য। শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই মায়ের দেহে দুধ উৎপাদন ও ক্ষরণের প্রস্তুতি চলে। প্রসবের পর প্রথম ২/৩দিন মায়ের স্তন হতে হালকা হলুদ রঙের ঘন, আঠালো দুধ বের হয়। একে শালদুধ বা Colostrum বলে।শিশুর বৃদ্ধির জন্য মায়ের দুধে সব রকমের পুষ্টি উপাদানই আছে এবং ৬ মাস বয়স পর্যন্ত তা শিশুর জন্য সুষম খাদ্য। মায়ের দুধ বিশুদ্ধ ও টাটকা। এর প্রোটিন মিহি ও সূক্ষ্ম দানার হয় যা সহজেই হজম হয়। মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকায় দুধ মিষ্টি হয়। এতে অসম্পৃক্ত স্নেহজ এসিডের পরিমাণ বেশি থাকে। যা শিশুর স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এর প্রধান উপকারিতা হচ্ছে এতে রোগ প্রতিরোধকারী এন্টিবডি (antibody) এবং ইমিউনোগ্লোবিন (immunoglobulin) থাকে, যা শিশুকে নানা রোগ হতে রক্ষা করে। মায়ের দুধে লালিত শিশুদের মধ্যে ডায়রিয়া, পেটের অসুখ বা এলার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া দুগ্ধদানকারী মায়ের জরায়ু ও স্তনের ক্যান্সার হওয়ার আশঙ্কা কম থাকে। এ সকল কারণে সীমা তার শিশুকে বুকের দুধ খাওয়ায়।

উত্তর

শিশুকে বুকের দুধ পান করানোর মানসিক প্রস্তুতি গর্ভাবস্থাতেই গ্রহণ করতে হবে।শিশু বিশেষজ্ঞ রুমাকে বুকের দুধ খাওয়ানোর সময় শিশুর ও তার শরীর যথাসম্ভব কাছাকাছি রাখতে বলেন। এতে শিশুর মুখ রুমার বুকের দিকে ঘোরানো থাকবে এবং শিশুর মুখে স্তনের বোঁটা সম্পূর্ণ ঢোকানো থাকবে। দুধ খাওয়ানো শেষে কাঁধের ওপর শিশুর পেট রেখে হাতের তালু দিয়ে পিঠের ওপর হালকাভাবে ২/৩ বার চাপ দিতে হবে। এতে শিশু ঢেঁকুর তুলবে এবং পেটের বাতাস বের হয়ে আসবে ও আরাম অনুভব করবে। এক স্তন থেকে সম্পূর্ণ দুধ খাওয়ার পর প্রয়োজনে অন্য স্তন দিতে হবে। কারণ দুধে জলীয় অংশ বেশি থাকে যা শিশুর তৃষ্ণা মেটায়। পরের দুধ' অপেক্ষাকৃত ঘন, এতে পুষ্টির মান বেশি। তাই বারবার স্তন পরিবর্তন করলে শিশু পর্যাপ্ত পুষ্টি পায় না। ২/৩ মাস বয়স পর্যন্ত শিশু কাঁদলেই দুধ দেওয়া যেতে পারে। দুধ খাওয়ানোর আগে ও পরে স্তনের বোটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে।বুকের দুধ খাওয়ানোর জন্য রুমার আন্তরিক ইচ্ছা, ধৈর্য ও মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শিশু বিশেষজ্ঞ রুমাকে উল্লিখিত নিয়মগুলো মেনে চলতে বলেন।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।