চিকিৎসকের পরামর্শটির যথার্থতা যাচাই করো।
উত্তর: দোলার ছেলের জন্ডিস হয়েছিল। ৭ দিনের মধ্যে সে ভালো হয়ে যায়। তখন চিকিৎসক তাকে পরবর্তীতে বয়স অনুযায়ী টিকা প্রদান করতে বলেন।ভ্যাকসিন জাতীয় প্রতিরোধক টিকা দেহে নির্দিষ্ট রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোনো টিকা যেমন-পোলিও, ডিপথেরিয়া, হুপিংকাশি এবং ধনুষ্টংকার তিনবার নির্দিষ্ট ব্যবধানে দিতে হয়। কিন্তু যক্ষ্মার জন্য। BCG, হামের জন্য measles vaccine একবারই দিতে হয়।শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া আবশ্যক। টিকা দেবার ফলে শিশুর শৈশবকালে ঐ জাতীয় রোগাক্রমণের সম্ভাবনা থাকে না।নিম্নে দোলার ছেলের টিকা প্রদানের নমুনা দেওয়া হলোঃ বয়স টিকা ও বিবরণ জন্মের পর থেকে ১১ মাস বিসিজি ৬ সপ্তাহ ডিপিটি + পোলিও + হেপাটাইটিস- বি- ১ম ডোজ ১০ সপ্তাহ বা আড়াই মাস ডিপিটি + পোলিও + হেপাটাইটিস- বি- ২য় ডোজ ১৪ সপ্তাহ বা সাড়ে ৩ মাস ডিপিটি + পোলিও + হেপাটাইটিস- বি- ৩য় ডোজ ৯ মাস পূর্ণ হলে হাম + পোলিও- (৪র্থ ডোজ) টিকা প্রদানের পর শিশুর মধ্যে কম বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। এগুলো স্বাভাবিক এবং কিছুদিনের মধ্যে চলে যায়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
চিকিৎসকের পরামর্শটির যথার্থতা যাচাই করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর