দোলার স্বাস্থ্য সমস্যাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: দোলার স্বাস্থ্য সমস্যাটি হলো জণ্ডিস। নবজাতক ও ছোট শিশুদের নানা রকম সমস্যা প্রায়ই দেখা দেয়। এ বয়সী শিশুদের নানা রোগে সংক্রমিত হওয়ার আশংকা বেশি থাকে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তারা সাধারণত জ্বর, নেতিয়ে পড়া, শ্বাসকষ্ট, খিঁচুনি, জণ্ডিস, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যায় ভোগে। দোলার মধ্যে যে স্বাস্থ্য সমস্যাটি দেখা গিয়েছে তা হলো শিশুদের ন্যাবা বা জণ্ডিস রোগ। শতকরা ৫০ ভাগ নবজাতকের জন্মের ৩-৬ দিনের মধ্যে জণ্ডিস হতে দেখা যায়। এটা সাময়িক সমস্যা। নবজাতকের অপরিণত রক্ত কণিকা ভেঙে Heme (লোহিত উপাদান) তৈরি হয়। Heme বিশ্লেষিত হয়ে লৌহ ও bilirubin এ পরিণত হয়। অনেক সময় এ হলুদ বর্ণের bilirubin অদ্রবণীয় থাকে এবং রক্তে মিশে চামড়া ও চোখ হলুদ বর্ণ ধারণ করে। এটি সাধারণত ৭-১৪ দিনের মধ্যে মিলিয়ে যায়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
দোলার স্বাস্থ্য সমস্যাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর