নিতা ও দোলার পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন ধরনের— উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: শিশুর আগমনে পরিবারে অনেক পরিবর্তন লক্ষ করা যায়। পরিবারে সদ্যোজাত শিশু ও প্রসূতি মায়ের জন্য সেবা-যত্নের ব্যবস্থা করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্যরক্ষা এবং জীবনযাত্রা স্বাভাবিক রাখা। নিতা একজন প্রসূতি মা। তার যে সন্তানটি জন্মগ্রহণ করেছে সে তিন দিন পর জণ্ডিসে আক্রান্ত হয়ে পড়েছে। পরিবারের সকলে দোলা ও নিতার জন্য সেবা-যত্নের ব্যবস্থা করেছে। কেননা উপযুক্ত যত্ন নিতা ও দোলাকে স্বাস্থ্যগত সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করবে। এক্ষেত্রে নিতার জন্য যেসকল পরিচর্যার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা হলো— তার স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, তাকে বিশ্রামের সুযোগ করে দেওয়া এবং সহযোগিতা করা । তার জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা এবং তাকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ক্যালরি, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণ ও পানি বেশি পরিমাণে খেতে দেওয়া ইত্যাদি । অপরদিকে দোলার জন্য তার পরিবার মুক্ত আলো বাতাসপূর্ণ ঘরের ব্যবস্থা করল। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা পাতলা সুতি কাপড়, কোমল সাবান ও বেবি অয়েলের ব্যবস্থা করল। তার জন্য সুতি পোশাক, ন্যাপকিন, কাঁথার ব্যবস্থা করল এবং এগুলো তারা নিয়মিত জীবাণুমুক্ত করতো। দোলা মলমূত্র ত্যাগ করলে সাথে সাথে তারা পরিষ্কার করতো। সে যেন ঠিকমতো ঘুমাতে পারে ও মায়ের পর্যাপ্ত দুধ পান করতে পারে সে ব্যাপারেও তারা সচেতন ছিল। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, প্রসূতি মা নিতা ও নবজাতক শিশু দোলার পরিচর্যা ও যত্নের ধরন সম্পূর্ণ আলাদা।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
নিতা ও দোলার পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন ধরনের— উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর