শেয়ারFacebookWhatsApp

“শাহিন ও ফাল্গুনীর প্রস্তুতি ছাড়াও নতুন শিশুর আগমনে আরও বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন" এ সম্পর্কে তোমার মতামত দাও ।

উত্তর: শাহিন ও ফাল্গুনীর প্রস্তুতি ছাড়াও নতুন শিশুর আগমনে আরও কিছু প্রস্তুতি প্রয়োজন । গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর থেকে স্বাভাবিক অবস্থায় ফাল্গুনীকে মাসে একবার চিকিৎসকের কাছে যেতে হবে। সাত মাসের পর থেকে মাসে দুইবার যেতে হবে। চিকিৎসক নিয়মিত তার ওজন নেবেন, রক্তচাপ ও প্রস্রাব পরীক্ষা করবেন। যেকোনো দুর্ঘটনা এড়ানোর জন্য ফাল্গুনীর চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রাথমিক দায়িত্ব। নতুন শিশুর আগমনে ফাল্গুনীর পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রস্তুতি প্রয়োজন। স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর ফাল্গুনী বেশ দুর্বলতা বোধ করবে এবং কাজকর্ম তেমন করতে পারবে না। তাই অন্যান্য পারিবারিক কাজের দায়িত্ব আত্মীয়স্বজন অথবা কাজের লোকের উপর ন্যস্ত করতে হবে। এ সকল দায়িত্ব তাই যথাযথভাবে পালনের জন্য পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুতরাং, নতুন শিশুর আগমনে ফাল্গুনী ও শাহিনের মানসিক প্রস্তুতি ছাড়াও উপরিউক্ত প্রস্তুতির প্রয়োজন আছে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

“শাহিন ও ফাল্গুনীর প্রস্তুতি ছাড়াও নতুন শিশুর আগমনে আরও বেশ কিছু প…

উদ্দীপক

বিয়ের দুই বছরের মাথায় ফাল্গুনী প্রথমবার মা হতে চলেছে। খুবই চিন্তিত। সন্তানের যত্নের ব্যাপারে তার কোনো ধারণা নেই। এ ব্যাপারে পরিবারের অভিজ্ঞ সদস্যরা তাকে সবরকমের সহযোগিতা করছেন। ফাল্গুনী ও তার স্বামী শাহিন বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করছে।

চট্টগ্রাম কলেজ · 2023

উত্তর

যক্ষ্মা রোগের টিকার নাম বিসিজি (Bacillus Calmette Guerin - BCG)।

উত্তর

নবজাতকের জন্য নরম সুতি কাপড় সবচেয়ে ভালো । নবজাতককে অত্যধিক কাঁথা, কম্বল দিয়ে আবৃত করে রাখলে তার শ্বাস চলাচলে বিঘ্ন ঘটে। হালকা ডিজাইনের ঢিলেঢালা সুতি জামা শিশুর জন্য স্বাস্থ্যকর ও আরামপ্রদ। শিশুর কাপড়-চোপড়, বিব, ন্যাপকিন ও কাঁথা নিয়মিত গরম পানিতে ফুটানো এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখা উচিত ।

উত্তর

নতুন বাবা-মা হিসেবে শাহিন ও তার স্ত্রী ফাল্গুনীর বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন । একটি পরিবারের আনন্দময়, সুন্দর ও সুস্থ সম্পর্ক নির্ভর করে মায়ের ওপর। ফাল্গুনী প্রথমবার মা হবে। তাই প্রথম সন্তানের জন্য তার প্রস্তুতি গুরুত্বপূর্ণ । ফাল্গুনী তার সন্তানের জন্মের ব্যাপারে খুবই চিন্তিত। এ সময় অনেক নতুন মা হতাশায় ভোগেন। অনেক মা মাতৃত্ব বা নতুন জীবনের হতাশা কাটিয়ে উঠতে সময় নেন। কিন্তু হতাশ না হয়ে সন্তানকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্বের জন্য ফাল্গুনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে শাহিনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ফাল্গুনীর শারীরিক ও মানসিক যত্নের ব্যাপারে তাকে সচেতন হতে হবে । শাহিনের সহানুভূতি, সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস ফাল্গুনীকে তার দায়িত্ব নিতে সাহস যোগাবে। পারিবারিক কাজেও ফাল্গুনীর সহযোগিতা খুব প্রয়োজন। যেকোনো কাজে দুজনের অংশগ্রহণ পারিবারিক পরিবেশকে আনন্দময় করে তুলবে।

উত্তর

শাহিন ও ফাল্গুনীর প্রস্তুতি ছাড়াও নতুন শিশুর আগমনে আরও কিছু প্রস্তুতি প্রয়োজন । গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর থেকে স্বাভাবিক অবস্থায় ফাল্গুনীকে মাসে একবার চিকিৎসকের কাছে যেতে হবে। সাত মাসের পর থেকে মাসে দুইবার যেতে হবে। চিকিৎসক নিয়মিত তার ওজন নেবেন, রক্তচাপ ও প্রস্রাব পরীক্ষা করবেন। যেকোনো দুর্ঘটনা এড়ানোর জন্য ফাল্গুনীর চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রাথমিক দায়িত্ব। নতুন শিশুর আগমনে ফাল্গুনীর পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রস্তুতি প্রয়োজন। স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর ফাল্গুনী বেশ দুর্বলতা বোধ করবে এবং কাজকর্ম তেমন করতে পারবে না। তাই অন্যান্য পারিবারিক কাজের দায়িত্ব আত্মীয়স্বজন অথবা কাজের লোকের উপর ন্যস্ত করতে হবে। এ সকল দায়িত্ব তাই যথাযথভাবে পালনের জন্য পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুতরাং, নতুন শিশুর আগমনে ফাল্গুনী ও শাহিনের মানসিক প্রস্তুতি ছাড়াও উপরিউক্ত প্রস্তুতির প্রয়োজন আছে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।