জারার ছেলের খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর: জারার ছেলে নবজাতক। মায়ের বুকের দুধ তার একমাত্র খাদ্য।গর্ভধারণের পর থেকেই মায়ের দেহে দুধ উৎপাদন ও ক্ষরণের প্রস্তুতি চলতে থাকে। শিশু বুকের দুধ টানতে শুরু করলে দুধের ক্ষরণ দ্রুত হয়।জারার ছেলের জন্মের পর পরিচর্যাকারী তাকে মায়ের দুধ খাওয়ানোর ব্যবস্থা করেন। কারণ জন্মের এক ঘণ্টার মধ্যে এ দুধ খাওয়ানো শিশুর জীবনের শ্রেষ্ঠ সূচনা। মায়ের প্রথম দুধকে শালদুধ বা colostrum বলে। এই দুধ হলুদ বর্ণের, গাঢ় আঠালো হয়। প্রতিদিন গড়ে ৮০-১০০ মি.লি. পরিমাণ শালদুধ উৎপাদিত হয়। প্রসবের ২/৩ দিন পর্যন্ত শালদুধ নির্গত হয়। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়রিয়া, জন্ডিস ও শ্বাসনালির ইনফেকশন হতে তাদের রক্ষা করে। ডাক্তার জারার ছেলেকে গুঁড়া দুধ, চিনি, মধু ও পানি খাওয়াতে নিষেধ করেন এবং ৬ মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াতে বলেন।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
জারার ছেলের খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর