হাসপাতাল ত্যাগের পূর্বে ডাক্তার জারাকে যে বিষয়ে ধারণা দিলেন সেগুলো সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: ডাক্তার জারাকে নবজাতকের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে ধারণা দিলেন। নবজাতকের মধ্যে যে সকল স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো- জ্বর, নেতিয়ে পড়া, খেতে না পারা, শ্বাসকষ্ট, খিঁচুনি, শরীরের তাপমাত্রা কমে যাওয়া, নাভি থেকে পুঁজ বের হওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি।নবজাতকের শ্বাসকার্য ঠিকমতো না চললে, ফুসফুসের রোগ, হৃদরোগ ও মস্তিষ্কে আঘাত পেলে তারা নীল হয়ে যায়। এটি তাদের জন্য মারাত্মক অবস্থা। অনেক শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। যেমন- দৈহিক গঠনে জটিলতা; খাদ্যনালি, শ্বাসনালি ও মলদ্বারের অস্বাভাবিকতা ইত্যাদি। সাধারণত নবজাতকের জ্বর হলে বুঝতে হবে তার দেহে, সংক্রমণ, হয়েছে। নবজাতকের জন্মের পরপর খিঁচুনি হলে মেনিনজাইটিস, ধনুষ্টংকার হওয়ার আশঙ্কা থাকে। জন্মগ্রহণের পর অবিরাম বমি, বা লালা বের হওয়া জটিলতার লক্ষণ। নবজাতকের ৩/৪ দিন বয়সে সামান্য জন্ডিস দেখা দিতে পারে। এই জন্ডিস ৭-১০ দিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু ১০ দিনের বেশি জণ্ডিস স্থায়ী হলে জটিল জন্ডিস হয়েছে বলে ধরা হয়। হজমে সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ইত্যাদি কারণে পেটে ব্যথা হতে পারে। এর ফলে শিশুর হাত-পা শক্ত হয়ে যায় এবং চিৎকার করে। নবজাতকের চোখে জীবাণু সংক্রমণ হলে চোখ দিয়ে পানি পড়ে লাল হয়, পুঁজ হতে পারে।উল্লিখিত স্বাস্থ্য সমস্যাগুলো নবজাতকের দেখা দিতে পারে। তাই ডাক্তার জারাকে এগুলো সম্পর্কে অবগত করেন।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
হাসপাতাল ত্যাগের পূর্বে ডাক্তার জারাকে যে বিষয়ে ধারণা দিলেন সেগুলো …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর