শেয়ারFacebookWhatsApp

সুরভির শিশুটি বিকাশের যে স্তরে অবস্থান করছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর: জন্মের পর থেকে প্রথম দু'সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে। সুরভির শিশুটি যেহেতু সদ্যোজাত, তাই তাকে নবজাতক বলা যায়। নবজাতক শিশুর বৈশিষ্ট্যসমূহ হলো-নবজাতকের মাথা তার দেহের ১/৪ অংশ হয়। তার নাক চ্যাপ্টা, থুতনি খুব ছোট ও চোয়াল ফোলা হয়। নবজাতকের মুখের প্রায় অর্ধেক অংশ থাকে কপাল। মাথার উপরিভাগের মধ্যের অংশ নরম থাকে। তার গায়ের রং থাকে লালচে বা গোলাপি। নবজাতকের ওজন হয় সাধারণত ২.৫ থেকে ৩.৫ কেজি, উচ্চতা ১৯-২১ ইঞ্চি। নবজাতক ১৬ থেকে ২০ ঘণ্টা ঘুমায়। স্বয়ংক্রিয়ভাবে এদের শ্বাস-প্রশ্বাস, পরিপাক, শোষণ ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া আরম্ভ হয়। জন্মের পর নবজাতকের প্রথম স্বরই হচ্ছে কান্না। জন্মগ্রহণের পর প্রথম সপ্তাহে নবজাতকের ওজন কিছুটা হ্রাস পায়; দ্বিতীয় সপ্তাহে আবার বাড়তে থাকে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

সুরভির শিশুটি বিকাশের যে স্তরে অবস্থান করছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা …

উদ্দীপক

সুরভি তার সদ্যজাত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় এসেছে। সন্তানের যত্নের ব্যাপারে সে খুবই সচেতন। এ ব্যাপারে সে ডাক্তারের কাছ থেকে তার করণীয় সম্পর্কে জেনেছে। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

ওপিভি (Oral Polio Vaccine-OPV) টিকা পোলিওমাইলাইটিস (Poliomyelitis) রোগের জন্য দেয়া হয়।

উত্তর

মায়ের বুকের প্রথম দুধকে শালদুধ বা Colostrum বলে। শালদুধ হলুদ বর্ণের ও আঠালো হয়। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে শিশুর প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান (শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি) থাকে। তাই শালদুধ শিশুর জন্য প্রয়োজন।

উত্তর

জন্মের পর থেকে প্রথম দু'সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে। সুরভির শিশুটি যেহেতু সদ্যোজাত, তাই তাকে নবজাতক বলা যায়। নবজাতক শিশুর বৈশিষ্ট্যসমূহ হলো-নবজাতকের মাথা তার দেহের ১/৪ অংশ হয়। তার নাক চ্যাপ্টা, থুতনি খুব ছোট ও চোয়াল ফোলা হয়। নবজাতকের মুখের প্রায় অর্ধেক অংশ থাকে কপাল। মাথার উপরিভাগের মধ্যের অংশ নরম থাকে। তার গায়ের রং থাকে লালচে বা গোলাপি। নবজাতকের ওজন হয় সাধারণত ২.৫ থেকে ৩.৫ কেজি, উচ্চতা ১৯-২১ ইঞ্চি। নবজাতক ১৬ থেকে ২০ ঘণ্টা ঘুমায়। স্বয়ংক্রিয়ভাবে এদের শ্বাস-প্রশ্বাস, পরিপাক, শোষণ ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া আরম্ভ হয়। জন্মের পর নবজাতকের প্রথম স্বরই হচ্ছে কান্না। জন্মগ্রহণের পর প্রথম সপ্তাহে নবজাতকের ওজন কিছুটা হ্রাস পায়; দ্বিতীয় সপ্তাহে আবার বাড়তে থাকে।

উত্তর

নবজাতক শিশুর পরিচর্যা সম্পর্কে সুরভিকে বিশেষ যত্নবান হতে হবে। জন্মের পর নবজাতকের যত্নের প্রয়োজন রয়েছে। নবজাতক অবস্থায় শিশু মৃত্যুহার সবচেয়ে বেশি। পরিচর্যার মাধ্যমেই নবজাতক দৈহিক ও মানসিক দিক থেকে সুস্থভাবে বেড়ে উঠবে।জন্মের পরপরই সুরভির শিশুর শরীর একটি পাতলা নরম সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে আরেকটি শুকনা কাপড় দিয়ে তাকে জড়িয়ে রাখতে হবে। এরপর শিশুকে শালদুধ দিতে হবে। জন্মের কমপক্ষে তিন দিন পর। নবজাতককে গোসল করানো উচিত। তাকে হালকা গরম পানি দিয়ে গোসল করাতে হবে। অলিভ অয়েল বা বেবি অয়েল মাখিয়ে বেবি সোপ দিয়ে তাকে গোসল করাতে হবে। জন্মের পরপরই নবজাতক না কাঁদলে বুঝতে হবে সে অক্সিজেন পাচ্ছে না। তখন কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। নাভি না শুকানো পর্যন্ত তার বিশেষ যত্ন নিতে হবে। মলমূত্র ত্যাগের পর দ্রুত তা পরিষ্কার করতে হবে। শিশু যেন আরামদায়ক ও নিরিবিলি পরিবেশে ঘুমাতে পারে সে ব্যবস্থা করতে হবে।আলো-বাতাসপূর্ণ ঘরে সুরভির শিশুকে রাখার ব্যবস্থা করতে হবে। শরীরে তেল মালিশ করে তাকে সকালের হালকা রোদে রাখতে হবে। এর ফলে তার দেহে ভিটামিন ডি সঞ্চিত এবং হাড় শক্ত হবে। নাভি পড়ার পর নবজাতককে পেশির ব্যায়াম করাতে হবে। অসুস্থ হলে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।