সুরভি কীভাবে শিশুর প্রতি যত্নবান হবে? মতামত দাও।
উত্তর: নবজাতক শিশুর পরিচর্যা সম্পর্কে সুরভিকে বিশেষ যত্নবান হতে হবে। জন্মের পর নবজাতকের যত্নের প্রয়োজন রয়েছে। নবজাতক অবস্থায় শিশু মৃত্যুহার সবচেয়ে বেশি। পরিচর্যার মাধ্যমেই নবজাতক দৈহিক ও মানসিক দিক থেকে সুস্থভাবে বেড়ে উঠবে।জন্মের পরপরই সুরভির শিশুর শরীর একটি পাতলা নরম সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে আরেকটি শুকনা কাপড় দিয়ে তাকে জড়িয়ে রাখতে হবে। এরপর শিশুকে শালদুধ দিতে হবে। জন্মের কমপক্ষে তিন দিন পর। নবজাতককে গোসল করানো উচিত। তাকে হালকা গরম পানি দিয়ে গোসল করাতে হবে। অলিভ অয়েল বা বেবি অয়েল মাখিয়ে বেবি সোপ দিয়ে তাকে গোসল করাতে হবে। জন্মের পরপরই নবজাতক না কাঁদলে বুঝতে হবে সে অক্সিজেন পাচ্ছে না। তখন কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। নাভি না শুকানো পর্যন্ত তার বিশেষ যত্ন নিতে হবে। মলমূত্র ত্যাগের পর দ্রুত তা পরিষ্কার করতে হবে। শিশু যেন আরামদায়ক ও নিরিবিলি পরিবেশে ঘুমাতে পারে সে ব্যবস্থা করতে হবে।আলো-বাতাসপূর্ণ ঘরে সুরভির শিশুকে রাখার ব্যবস্থা করতে হবে। শরীরে তেল মালিশ করে তাকে সকালের হালকা রোদে রাখতে হবে। এর ফলে তার দেহে ভিটামিন ডি সঞ্চিত এবং হাড় শক্ত হবে। নাভি পড়ার পর নবজাতককে পেশির ব্যায়াম করাতে হবে। অসুস্থ হলে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
সুরভি কীভাবে শিশুর প্রতি যত্নবান হবে? মতামত দাও।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর