উদ্দীপকে ? চিহ্নিত স্থানটি ডায়াবেটিস রোগকে নির্দেশ করে। রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকলে এবং সেই সাথে প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হতে থাকলে সেই অবস্থাকে ডায়াবেটিস বলে।
উদ্দীপকে স্থূলতা, বংশগত, অলসজীবন, রোগসংক্রমণ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে। এগুলো ডায়াবেটিস রোগের কারণ হিসেবে বিবেচিত। তাই বলা যায়, উদ্দীপকের চিহ্নিত ? স্থানটি ডায়াবেটিস রোগকে নির্দেশ করছে। ডায়াবেটিস রোগের লক্ষণগুলো হলো— ঘন ঘন প্রস্রাব হয়, খুব বেশি পিপাসা অনুভূত হয়, ক্ষুধা বেড়ে যায়, ওজন কমতে থাকে, দুর্বলতা অনুভব হয়, অত্যধিক ক্লান্তিবোধ হয়, কোনো ক্ষত হলে সহজে শুকাতে চায় না, চর্মরোগ দেখা দেয়, দৃষ্টি শক্তি কমে যায়৷