শেয়ারFacebookWhatsApp

ছক ২ ও ৩ এ নির্দেশিত রোগে প্রয়োজন ভিন্ন ধরনের পথ্য পরিকল্পনা।'— বিশ্লেষণ করো।

উত্তর: ছক '২' উচ্চরক্তচাপ এবং ছক '৩' জন্ডিস রোগকে নির্দেশ করছে। ছক '২' এ উল্লিখিত রোগের লক্ষণগুলো মাথায় ও ঘাড়ে যন্ত্রণা, দুর্বল অনুভূত হওয়া। এ লক্ষণগুলো উচ্চ রক্তচাপের সাথে সাদৃশ্যপূর্ণ। আর ছক '৩' এ উল্লিখিত রোগের লক্ষণগুলো হলো পরিপাকে সমস্যা, প্রসাবের রং পরিবর্তন, যা জন্ডিস রোগকে নির্দেশ করে। উচ্চরক্তচাপ ও জন্ডিস রোগের পথ্য পরিকল্পনা ভিন্ন হয়ে থাকে। উচ্চ রক্তচাপে ক্যালরি ও স্নেহের পরিমাণ কমাতে হবে। তবে প্রোটিনের পরিমাণ ঠিক রাখা যায়। এ রোগে লবণের পরিমাণ কমাতে হবে । যেসব খাবারে সোডিয়াম বেশি থাকে, সেগুলো বাদ দিতে হবে। এছাড়া বেশি মসলাযুক্ত খাদ্য, পানীয় যেমন— চা, কফি, মদ ইত্যাদি পরিহার করতে হবে। উচ্চ রক্তচাপের রোগীদের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ঘি, মাখন, মগজ, কলিজা, দুধের সর বর্জন করা উচিত। তবে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের সরবরাহ ঠিক রাখার জন্য শাকসবজি, ফল, সামুদ্রিক মাছের তেল ইত্যাদি গ্রহণ করা উচিত। এছাড়াও প্রচুর তরল খাদ্য ও পানি গ্রহণ করা উচিত। অন্যদিকে জন্ডিস রোগীকে উচ্চ জৈব মূল্যের প্রোটিন জাতীয় খাদ্য দিতে হবে। হালকা তেল ও মসলা দিয়ে রোগীর খাবার রান্না করতে হবে। জন্ডিসের রোগীকে প্রচুর পানি, বিশেষ করে ডাবের পানি খাওয়ানো উচিত। আখ, বাতাবি লেবুসহ অন্যান্য ফলের রসও খাওয়ানো দরকার। চিনি, গুড় বা মধুর পরিবর্তে গ্লুকোজের ব্যবস্থা করা ভালো। রোগীর রুচি ও হজমশক্তির উন্নতির সাথে সাথে বিভিন্ন ধরনের খাবার যোগ করা যায়। যেমন— সুজি, ননীতোলা দুধ, নরম সিদ্ধ আটার রুটি, ভাত, আলু, গুড়, চিনি, মধু, পুডিং, পায়েস, ফল, ফলের রস, সবজি স্যুপ, মাছ, মুরগির ঝোল ইত্যাদি।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

ছক ২ ও ৩ এ নির্দেশিত রোগে প্রয়োজন ভিন্ন ধরনের পথ্য পরিকল্পনা।'— বি…

Dhaka · 2023

উত্তর

রোগ উপশমের জন্য খাদ্যের যে তালিকা তৈরি করা হয় তাকে পথ্য পরিকল্পনা বলে।

উত্তর

পথ্য প্রকৃত ওষুদের কাজ করে। অসুস্থতার সঙ্গে এমন পথ্য প্রয়োজন যা অসুখের বিরুদ্ধে লড়াই করবে। অনেক সময় ওষুধ যখন কাজ করে না তখন ভালো ও উপযুক্ত পথ্য অসুখ সারাতে সাহায্য করে । অসুস্থ হলে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ ব্যাহত হয়। ফলে শরীরে পুষ্টি উপাদানের অভাব ঘটে। এক্ষেত্রে রোগীকে উপযুক্ত পথ্য সরবরাহ করে পুষ্টির অভাব পূরণ করতে হবে। তাই বলা যায়, পথ্য পরিকল্পনা রোগীর সুস্থতায় সহায়ক।

উত্তর

ছক-১ হৃদরোগকে নির্দেশ করছে। রক্ত চলাচলের অপ্রতুলতাই হৃদরোগের অন্যতম কারণ। হৃদরোগের মধ্যে করোনারি হার্ট ডিজিজ অন্যতম। করোনারি নামক ধমনী থেকে হৃৎপিণ্ড খাদ্য উপাদান ও অক্সিজেন সরবরাহ করা হয়। এই ধমনীর গায়ে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমে ধমনী সরু হয়ে যায়, এই অবস্থাকে প্লাক বলে। প্লাক এর ফলে স্বাভাবিক রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হও এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকলাপ বাধাগ্রস্ত হয়। করোনারি ধমনী বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদরোগ বা হার্ট এ্যাটাক হয়। হৃদরোগের লক্ষণগুলো হলো— অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা; বুক ধড়ফড় করা; বুকে ব্যথা ও প্রচুর ঘাম হওয়া; দেহের বিভিন্ন অংশে পানি জমা; রক্তে স্নেহ পদার্থের পরিমাণ বৃদ্ধি। ছক-১ এর লক্ষণসমূহ হলো রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া; স্বল্প কাজে পরিশ্রান্ত হওয়া। এ লক্ষণগুলো হৃদরোগের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ছক-১ হৃদরোগকে নির্দেশ করছে।

উত্তর

ছক '২' উচ্চরক্তচাপ এবং ছক '৩' জন্ডিস রোগকে নির্দেশ করছে। ছক '২' এ উল্লিখিত রোগের লক্ষণগুলো মাথায় ও ঘাড়ে যন্ত্রণা, দুর্বল অনুভূত হওয়া। এ লক্ষণগুলো উচ্চ রক্তচাপের সাথে সাদৃশ্যপূর্ণ। আর ছক '৩' এ উল্লিখিত রোগের লক্ষণগুলো হলো পরিপাকে সমস্যা, প্রসাবের রং পরিবর্তন, যা জন্ডিস রোগকে নির্দেশ করে। উচ্চরক্তচাপ ও জন্ডিস রোগের পথ্য পরিকল্পনা ভিন্ন হয়ে থাকে। উচ্চ রক্তচাপে ক্যালরি ও স্নেহের পরিমাণ কমাতে হবে। তবে প্রোটিনের পরিমাণ ঠিক রাখা যায়। এ রোগে লবণের পরিমাণ কমাতে হবে । যেসব খাবারে সোডিয়াম বেশি থাকে, সেগুলো বাদ দিতে হবে। এছাড়া বেশি মসলাযুক্ত খাদ্য, পানীয় যেমন— চা, কফি, মদ ইত্যাদি পরিহার করতে হবে। উচ্চ রক্তচাপের রোগীদের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ঘি, মাখন, মগজ, কলিজা, দুধের সর বর্জন করা উচিত। তবে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের সরবরাহ ঠিক রাখার জন্য শাকসবজি, ফল, সামুদ্রিক মাছের তেল ইত্যাদি গ্রহণ করা উচিত। এছাড়াও প্রচুর তরল খাদ্য ও পানি গ্রহণ করা উচিত। অন্যদিকে জন্ডিস রোগীকে উচ্চ জৈব মূল্যের প্রোটিন জাতীয় খাদ্য দিতে হবে। হালকা তেল ও মসলা দিয়ে রোগীর খাবার রান্না করতে হবে। জন্ডিসের রোগীকে প্রচুর পানি, বিশেষ করে ডাবের পানি খাওয়ানো উচিত। আখ, বাতাবি লেবুসহ অন্যান্য ফলের রসও খাওয়ানো দরকার। চিনি, গুড় বা মধুর পরিবর্তে গ্লুকোজের ব্যবস্থা করা ভালো। রোগীর রুচি ও হজমশক্তির উন্নতির সাথে সাথে বিভিন্ন ধরনের খাবার যোগ করা যায়। যেমন— সুজি, ননীতোলা দুধ, নরম সিদ্ধ আটার রুটি, ভাত, আলু, গুড়, চিনি, মধু, পুডিং, পায়েস, ফল, ফলের রস, সবজি স্যুপ, মাছ, মুরগির ঝোল ইত্যাদি।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।