শেয়ারFacebookWhatsApp

শওকত সাহেব কোন রোগে আক্রান্ত হয়েছেন? এ রোগের লক্ষণসমূহ ব্যাখ্যা করো।

উত্তর: শওকত সাহেব ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন।শওকত সাহেব দুই বেলা ইনসুলিন গ্রহণ করেন। ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য ইনসুলিন গ্রহণ করে থাকে। এছাড়া এরোগে মিষ্টি জাতীয় খাবার নিষিদ্ধ করা হয়। তাই বলা যায়, শওকত সাহেব একজন ডায়াবেটিসের রোগী।ডায়াবেটিস রোগের লক্ষণসমূহ নিচে ব্যাখ্যা করা হলো-i. অত্যধিক পিপাসা পাওয়া; ii. ঘন ঘন প্রস্রাব হওয়া;iii. অত্যধিক ক্লান্তিবোধ; iv. ওজন কমে যাওয়া;v. ক্ষুধা বেড়ে যাওয়া; vi. চর্মরোগ;vii. কোনো ক্ষত হলে সহজে না শুকানো প্রভৃতি।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

শওকত সাহেব কোন রোগে আক্রান্ত হয়েছেন? এ রোগের লক্ষণসমূহ ব্যাখ্যা করো।

উদ্দীপক

শওকত সাহেব দুই বেলা ইনসুলিন গ্রহণ করেন। মিষ্টি জাতীয় খাবার তার জন্য নিষিদ্ধ। কিন্তু তিনি এধরনের খাবারই বেশি গ্রহণ করেন। এছাড়া শারীরিক পরিশ্রম কম করেন। তিনি সারাদিন টিভি দেখে, বই পড়ে এবং ঘুমিয়ে কাটান।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023

উত্তর

আমাশয় দুই প্রকার।

উত্তর

জন্ডিস রোগীর পথ্য পরিকল্পনার সময় উচ্চ জৈব মূল্যের প্রোটিন, শর্করা প্রধান খাদ্য এবং মাঝারি পরিমাণে স্নেহ ও ভিটামিন রাখতে হবে। জন্ডিস রোগীকে জাউ ভাত, মুরগির বাচ্চার স্যুপ বা তরলীকৃত খাদ্য, ডাবের পানি, আখের রস, গ্লুকোজ, লেবুর শরবত, ফলের রস ইত্যাদি খেতে দিতে হবে। এছাড়া হালকা তেল-মসলা দিয়ে খাবার রান্না করতে হবে।

উত্তর

শওকত সাহেব ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন।শওকত সাহেব দুই বেলা ইনসুলিন গ্রহণ করেন। ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য ইনসুলিন গ্রহণ করে থাকে। এছাড়া এরোগে মিষ্টি জাতীয় খাবার নিষিদ্ধ করা হয়। তাই বলা যায়, শওকত সাহেব একজন ডায়াবেটিসের রোগী।ডায়াবেটিস রোগের লক্ষণসমূহ নিচে ব্যাখ্যা করা হলো-
i. অত্যধিক পিপাসা পাওয়া; ii. ঘন ঘন প্রস্রাব হওয়া;
iii. অত্যধিক ক্লান্তিবোধ; iv. ওজন কমে যাওয়া;
v. ক্ষুধা বেড়ে যাওয়া; vi. চর্মরোগ;vii. কোনো ক্ষত হলে সহজে না শুকানো প্রভৃতি।

উত্তর

ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে। আর তাই ডায়াবেটিস হলে খাদ্য গ্রহণে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যে সব খাবারে প্রচুর পরিমাণে শর্করা থাকে সেসব খাবার শওকত সাহেবের খাওয়া উচিত নয়। যেমন- চিনি, গুড়, মধু, শরবত ও যেকোনো মিষ্টি জাতীয় খাদ্য, জ্যাম, জেলি, মিষ্টি, কোক ইত্যাদি। চা, কফি, স্যাকারিন, লেবুর রস, টমেটোর রস, বাঁধাকপি, ওলকপি, চালকুমড়া, ঝিঙ্গা, পটল ইত্যাদি খাবারগুলো তিনি ইচ্ছেমতো খেতে পারবেন। চাল, গম, ডিম, মাছ, মাংস এবং দুধ ইত্যাদি খাদ্যে ক্যালরি বেশি। এই খাবারগুলো গ্রহণে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। খাদ্যে প্রয়োজনের চাইতে বেশি ক্যালরির পরিমাণ বেড়ে গেলে ওজন বাড়ে, ডায়াবেটিস রোগীদের ওজন কম রাখা দরকার। একজন সুস্থ ব্যক্তির যে পরিমাণ প্রোটিন প্রয়োজন তার থেকে একজন ডায়াবেটিস রোগীর খাদ্যে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি হওয়া উচিত। প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিনের মাধ্যমে এই চাহিদা পূরণ করা যায়। এছাড়া শওকত সাহেবের খাদ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকা প্রয়োজন। শওকত সাহেবকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। নিজের ইচ্ছেমতো তিনি কোনো বেলায় খাবার বেশি বা কম খাওয়া বা বাদ দিতে পারবেন না। প্রতিদিন তাকে নিয়মতান্ত্রিক উপায়ে খাদ্য গ্রহণ করতে হবে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।