শওকত সাহেবের সুস্থতার জন্য খাদ্য গ্রহণে সতর্কতা অবলম্বন প্রয়োজন- বক্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে। আর তাই ডায়াবেটিস হলে খাদ্য গ্রহণে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যে সব খাবারে প্রচুর পরিমাণে শর্করা থাকে সেসব খাবার শওকত সাহেবের খাওয়া উচিত নয়। যেমন- চিনি, গুড়, মধু, শরবত ও যেকোনো মিষ্টি জাতীয় খাদ্য, জ্যাম, জেলি, মিষ্টি, কোক ইত্যাদি। চা, কফি, স্যাকারিন, লেবুর রস, টমেটোর রস, বাঁধাকপি, ওলকপি, চালকুমড়া, ঝিঙ্গা, পটল ইত্যাদি খাবারগুলো তিনি ইচ্ছেমতো খেতে পারবেন। চাল, গম, ডিম, মাছ, মাংস এবং দুধ ইত্যাদি খাদ্যে ক্যালরি বেশি। এই খাবারগুলো গ্রহণে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। খাদ্যে প্রয়োজনের চাইতে বেশি ক্যালরির পরিমাণ বেড়ে গেলে ওজন বাড়ে, ডায়াবেটিস রোগীদের ওজন কম রাখা দরকার। একজন সুস্থ ব্যক্তির যে পরিমাণ প্রোটিন প্রয়োজন তার থেকে একজন ডায়াবেটিস রোগীর খাদ্যে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি হওয়া উচিত। প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিনের মাধ্যমে এই চাহিদা পূরণ করা যায়। এছাড়া শওকত সাহেবের খাদ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকা প্রয়োজন। শওকত সাহেবকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। নিজের ইচ্ছেমতো তিনি কোনো বেলায় খাবার বেশি বা কম খাওয়া বা বাদ দিতে পারবেন না। প্রতিদিন তাকে নিয়মতান্ত্রিক উপায়ে খাদ্য গ্রহণ করতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
শওকত সাহেবের সুস্থতার জন্য খাদ্য গ্রহণে সতর্কতা অবলম্বন প্রয়োজন- বক…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
i. অত্যধিক পিপাসা পাওয়া; ii. ঘন ঘন প্রস্রাব হওয়া;
iii. অত্যধিক ক্লান্তিবোধ; iv. ওজন কমে যাওয়া;
v. ক্ষুধা বেড়ে যাওয়া; vi. চর্মরোগ;vii. কোনো ক্ষত হলে সহজে না শুকানো প্রভৃতি।
উত্তর