শেয়ারFacebookWhatsApp

হৃদরোগে কেন কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়?

উত্তর: হৃদরোগে ক্যালরি, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। করোনারি নামক ধমনী থেকে হৃৎপিণ্ডে খাদ্য উপাদান ও অক্সিজেন সরবরাহ করা হয়। এই ধমনীর গায়ে চর্বি ও স্নেহ পদার্থ জমে ধমনী সরু হলে একে প্লাক বলে। এর ফলে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়। করোনারি ধমনী বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয়। এ কারণেই হৃদরোগে কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

হৃদরোগে কেন কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়?

Rajshahi · 2018

উত্তর

বিশেষ অবস্থায় যে খাবার রোগীর চাহিদা ও রোগের লক্ষণ অনুযায়ী উপযোগী, যথার্থ ও পরিমিত এবং যা ঐ রোগ উপশম করে রোগীকে সুস্থ রাখতে সাহায্য করে তাকে পথ্য বলে।

উত্তর

হৃদরোগে ক্যালরি, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। করোনারি নামক ধমনী থেকে হৃৎপিণ্ডে খাদ্য উপাদান ও অক্সিজেন সরবরাহ করা হয়। এই ধমনীর গায়ে চর্বি ও স্নেহ পদার্থ জমে ধমনী সরু হলে একে প্লাক বলে। এর ফলে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়। করোনারি ধমনী বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয়। এ কারণেই হৃদরোগে কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে বলা হয়।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি জণ্ডিস রোগ নির্দেশ করে। যকৃতের অসুখে জন্ডিস দেখা দেয়। জন্ডিস তাই যকৃতের রোগের একটি উপসর্গ। যকৃত কোনো কারণে যখন তার স্বাভাবিক কাজ পরিচালনায় অক্ষম হয়, তখন জন্ডিসের লক্ষণসমূহ প্রকাশ পায়। এ সময়ে পিত্তনালি দিয়ে পিত্তরঞ্জক পদার্থ অন্ত্রের মধ্যে প্রবেশ করতে না পারার কারণে পিত্তরসের সবুজ-হলুদ বর্ণের রঞ্জক পদার্থ বিলিরুবিন (Bilirubin) রক্তে প্রবেশ করে এবং রক্ত দ্বারা বাহিত হয়ে সমস্ত দেহে ছড়িয়ে পড়লে দেহের রং হলদে দেখায়। এই অবস্থাকে জন্ডিস বলে। বিভিন্ন কারণে জন্ডিস হতে পারে। এগুলো হলো: ১. ভাইরাসজনিত বা কোনো বিষাক্ত পদার্থ দ্বারা যকৃত ক্ষতিগ্রস্ত হলে; দূষিত খাবার ও পানির মাধ্যমে এ রোগের জীবাণু শরীরে প্রবেশ করলে; ৩. পিত্তের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে; ৪. অন্যের ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে; ৫. রক্ত সঞ্চালনের মাধ্যমে; এবং ৬. দৈহিক মিলনের মাধ্যমে।

উত্তর

উদ্দীপকের লক্ষণগুলো আমার বন্ধুর মধ্যে দেখা দিলে তার জণ্ডিস হয়েছে মনে করে তার জন্য পথ্য পরিকল্পনা করতে হবে। অসুস্থ হলে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ ব্যাহত হয়। ফলে শরীরে পুষ্টি উপাদানের অভাব ঘটে। এক্ষেত্রে রোগীকে উপযুক্ত পথ্য সরবরাহ করে পুষ্টির অভাব পূরণ করতে হবে। রোগ অনুসারে পথ্য ভিন্ন ভিন্ন ধরনের হয়। জন্ডিসের লক্ষণ হলো- জ্বর, অরুচি, বমিভাব, ওজন হ্রাস পাওয়া, মৃদু বা তীব্র পেট ব্যথা, মূত্রের রং এবং চোখ ও ত্বক হলুদ বর্ণ ধারণ করা। জন্ডিসের পথ্য ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য হলো— যকৃতের ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনরুৎপাদন। জন্ডিসে আক্রান্ত আমার বন্ধুকে উচ্চ জৈব মূল্যের প্রোটিন (যেমন- ডিম, দুধ, পনির ইত্যাদি) জাতীয় খাদ্য দিতে হবে। তার জন্য হালকা তেল ও মসলা দিয়ে খাবার রান্না করতে হবে এবং অতিরিক্ত মসলা ও গুরুপাক খাদ্য বর্জন করতে হবে। তাকে প্রচুর পানি বিশেষ করে ডাবের পানি খাওয়াতে হবে। এছাড়া তাকে আখ, বাতাবি লেবুসহ অন্যান্য ফলের রস খাওয়াতে হবে। চিনি, গুড় বা মধুর পরিবর্তে তার জন্য গ্লুকোজের ব্যবস্থা করতে হবে। রুচি ও হজমশক্তির উন্নতির সাথে সাথে তাকে বিভিন্ন ধরনের খাবার দেয়া যাবে। যেমন— সুজি, ননীতোলা দুধ, নরম সিদ্ধ আটার রুটি, ভাত, আলু, গুড়, চিনি, পুডিং, পায়েস, ফল, ফলের রস, সবজি স্যুপ, মাছ, মুরগির ঝোল ইত্যাদি। আমার বন্ধুর জন্য ডাক্তারের পরামর্শ মতো খাদ্য পরিকল্পনা করে দিলে সে সুস্থ হয়ে উঠবে।
HSCHome Science 2nd PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।