? চিহ্নিত অংশটি কী রোগ নির্দেশ করছে? অসচেতন আচরণের কারণে এই রোগ হতে পারে— ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ? চিহ্নিত অংশটি ডায়াবেটিস রোগ নির্দেশ করে। দেহে শর্করার ব্যবহার ঠিকমতো না হলে রক্তে এর পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। সেই সাথে প্রস্রাবের সাথে শর্করা নির্গত হয়। এ রোগ সাধারণত বংশগত, স্থূলতা, অলস জীবনযাপন, অতিরিক্ত ভোজন বিলাসী, অতিরিক্ত মানসিক পরিশ্রম ও সংক্রামক রোগের কারণে হয়। অতিরিক্ত স্থূল ব্যক্তি যার ওজন অত্যাধিক, অলস ব্যক্তি ও অতিরিক্ত ভোজনবিলাসী ব্যক্তিরা দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। এই আচরণগুলো সচেতনতার মাধ্যমেই রোধ করা সম্ভব। শৃঙ্খলাবোধই ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম। সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন নিয়মতান্ত্রিক জীবনযাপন, নিয়মিত ও পরিমাণমতো সুষম খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলা। পরিমিত আহারে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং নিয়মিত শারীরিক পরিশ্রম আমাদের শরীরকে কর্মক্ষম রাখতে সহায়তা করে। শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই আমরা ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারি। পরিশেষে আমরা বলতে পারি, অসচেতনতার কারণে ডায়াবেটিস রোগ হতে পারে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
? চিহ্নিত অংশটি কী রোগ নির্দেশ করছে? অসচেতন আচরণের কারণে এই রোগ হতে…
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর