উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি কোন রোগ নির্দেশ করে? এই রোগের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি জণ্ডিস রোগ নির্দেশ করে। যকৃতের অসুখে জন্ডিস দেখা দেয়। জন্ডিস তাই যকৃতের রোগের একটি উপসর্গ। যকৃত কোনো কারণে যখন তার স্বাভাবিক কাজ পরিচালনায় অক্ষম হয়, তখন জন্ডিসের লক্ষণসমূহ প্রকাশ পায়। এ সময়ে পিত্তনালি দিয়ে পিত্তরঞ্জক পদার্থ অন্ত্রের মধ্যে প্রবেশ করতে না পারার কারণে পিত্তরসের সবুজ-হলুদ বর্ণের রঞ্জক পদার্থ বিলিরুবিন (Bilirubin) রক্তে প্রবেশ করে এবং রক্ত দ্বারা বাহিত হয়ে সমস্ত দেহে ছড়িয়ে পড়লে দেহের রং হলদে দেখায়। এই অবস্থাকে জন্ডিস বলে। বিভিন্ন কারণে জন্ডিস হতে পারে। এগুলো হলো: ১. ভাইরাসজনিত বা কোনো বিষাক্ত পদার্থ দ্বারা যকৃত ক্ষতিগ্রস্ত হলে; দূষিত খাবার ও পানির মাধ্যমে এ রোগের জীবাণু শরীরে প্রবেশ করলে; ৩. পিত্তের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে; ৪. অন্যের ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে; ৫. রক্ত সঞ্চালনের মাধ্যমে; এবং ৬. দৈহিক মিলনের মাধ্যমে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি কোন রোগ নির্দেশ করে? এই রোগের কারণ ব্…
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর